আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পৃথিবীর সবচেয়ে দূষিত ১৫ শহরের ১৪টিই ভারতের

পৃথিবীর সবচেয়ে দূষিত ১৫ শহরের ১৪টিই ভারতের

পৃথিবীর সবচেয়ে দূষিত ১৫টি শহরের মধ্যে ১৪টিই ভারতের। এর মধ্যে সবচেয়ে দূষিত শহর হচ্ছে কানপুর। গত মে মাসে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) হালনাগাদ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে বায়ু দূষণের কারণে এশিয়া এবং আফ্রিকায় মানুষের গড় আয়ু দেড় থেকে দু’বছর পর্যন্ত কমছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিন পরিচালিত এক গবেষণায় এই তথ্য মিলেছে। গবেষকরা জানিয়েছেন তারা বাতাসে ২.৫ মাইক্রোনের চেয়ে ছোট কণা বা পিএমের উপস্থিতি পরীক্ষা করেন। ‘পিএম ২.৫’ বলে পরিচিত এসব কণা ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। যা হৃদরোগ, স্ট্রোক, শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও ক্যান্সারের কারণ হতে পারে।

তাদের মতে, বাতাস আরও পরিষ্কার করা গেলে সারা বিশ্বে, বিশেষত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মানুষের আয়ু উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।

‘গ্লোবাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি ডাটাবেস ফর-২০১৮’ নামক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের সবচেয়ে দূষিত শহর হচ্ছে কানপুর। এই শহরের প্রতি ঘনমিটার বাতাসে ১৭৩ মাইক্রোগ্রাম রয়েছে।

এছাড়া ফরিদাবাদ, বারাণসী, গয়া, পাটনার বাতাসে প্রতি ঘনমিটারে মাইক্রোগ্রামের পরিমাণ যথাক্রমে ১৭২, ১৫১, ১৪৯ এবং ১৪৪। এর পরেই রয়েছে রাজধানী দিল্লি। সেখানে বায়ু দূষণের মাত্রা ১৪৩। তবে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এখন পর্যন্ত ২০১৭ সালে বাতাসে উপস্থিত দূষণ কণা সংক্রান্ত কোনো তথ্যই প্রকাশ করেনি।

গবেষণায় দেখা গেছে, পরিবেশের পিএম২.৫-এর কারণে বাংলাদেশের মানুষ স্বাভাবিকের চেয়ে ১.৮৭ বছর তথা ২২ মাস কম বাঁচেন। একই কারণে মানুষের আয়ু মিশরে ১.৮৫ বছর, পাকিস্তানে ১.৫৬ বছর, ভারতে ১.৫৩ বছর, সৌদি আরবে ১.৪৮ বছর, নাইজেরিয়ায় ১.২৮ বছর, এবং চীনে ১.২৫ বছর কমছে।

গবেষণা দলের প্রধান অধ্যাপক জশুয়া আপ্তে বলেন, ‘ক্ষুদ্র কণার দ্বারা বায়ুদূষণ মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এটা জানাই ছিল। কিন্তু এটা পৃথিবীর মানুষের আয়ুও আসলে কতটা কমিয়ে আনছে সেটাই আমরা নিয়মতান্ত্রিকভাবে চিহ্নিত করতে পেরেছি।’

তিনি বলেন, ‘ফুসফুস ও স্তনের ক্যানসার নিরাময়ের পদ্ধতি আবিষ্কার করলে যত মানুষের উপকার হবে, তার চেয়ে বেশি মানুষ বায়ু দূষণের জন্য ক্ষতিগ্রস্ত। এশিয়ার বাতাসে পি এম ২.৫ উপকরণ কোনোভাবে দূর করা গেলে ৬০ বছর বয়সীদের ৮৫ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা বিশেষ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে।’

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেটারসে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণের আওতায় ঘরে এবং বাইরের, দু’ধরনের দূষণই পড়ছে। ওজোন দূষণের পাশাপাশি ঘরে রান্না করা, খাবার গরম করাও কিন্তু দূষণ বাড়াচ্ছে। দক্ষিণ এশিয়ায় এই দু’ধরনের দূষণই বাড়ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত