আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনৈতিক ও প্রতারণামূলক : নেপালের তদন্ত কমিশন

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনৈতিক ও প্রতারণামূলক : নেপালের তদন্ত কমিশন

ইউএস-বাংলার বিমান দুর্ঘটনা নিয়ে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনকে ‘অনৈতিক ও প্রতারণামূলক’ বলেছে নেপাল সরকারের তদন্ত কমিশন।

২৭ আগস্ট, সোমবার কমিশনের সদস্য সচিব বুদ্ধি সাগর লামিচ্ছানে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

চলতি বছরের ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ মডেলের উড়োজাহাজ।

দুর্ঘটনার পরে অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিশন গঠন করে নেপাল সরকার। কমিশনের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে ২৭ আগস্ট নেপালের ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট খবর প্রকাশ করে।

কাঠমান্ডু পোস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়, বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান পাইলট আবিদ সুলতান ‘ব্যক্তিগত বিষয়ে প্রচণ্ড মানসিক চাপ ও উদ্বেগের’ মধ্যে ছিলেন। ফ্লাইটের পুরো সময়টাতে ককপিটে বসেই ক্রমাগত ধূমপান করেছিলেন তিনি। ত্রিভুবনে নামার প্রস্তুতির সময় আবিদ সুলতান বার বার ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছেন এবং বিমানবন্দর নিয়ন্ত্রণ কক্ষে ‘অসত্য’ তথ্য দেন। যার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা ঘটে।

কাঠমান্ডু পোস্টের এই প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে নেপালের তদন্ত কমিশন। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগেই ‘অসম্পূর্ণ ও অপ্রকাশিত’ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কাঠমান্ডু পোস্টে সংবাদ প্রকাশ অনৈতিক ও প্রতারণামূলক।

তদন্ত কমিশন বলছে, এটি একটি স্পর্শকাতর বিষয়। ওই ঘটনায় নেপাল এবং বন্ধুপ্রতিম দেশের নাগরিকদের প্রাণহানি ঘটেছে। যথাযোগ্য কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই না করে এ নিয়ে সংবাদ প্রকাশ করা কোনোভাবেই উচিৎ নয়। কমিশন বিশ্বাস করে, দুর্ঘটনার তদন্ত ‘গণমাধ্যমের প্রপাগান্ডার’ বিষয় নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনটি সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের মধ্যে ভুল ধারণা ও বিশ্বাসের জন্ম দেবে। এ ঘটনায় কমিশন ‘গভীরভাবে উদ্বিগ্ন এবং অসন্তুষ্ট’। কাঠমান্ডু পোস্টের ওই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে কমিশন।

বিজ্ঞপ্তিতে তদন্ত কমিশন জানায়, কমিশনের মূল উদ্দেশ্য হল ওই দুর্ঘটনার সম্ভাব্য কারণ খুঁজে বের করা। তদন্ত সম্পন্ন হলে নেপাল সরকারের নীতিমালা এবং আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম মেনে প্রতিবেদন প্রকাশ করা হবে।

এদিকে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনটিকে ‘কল্পিত ও ভিত্তিহীন’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

১২ মার্চ ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার বিএস-২১১ মডেলের উড়োজাহাজটি অবতরণের সময় নেপালের স্থানীয় সময় ২টা ২০ মিনিটে একটি ফুটবল খেলার মাঠে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হয়।

দুর্ঘটনার পর নয়জন বাংলাদেশি, ১০ জন নেপালি ও একজন মালদ্বীপের নাগরিককে আহতাবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে বিমানটির প্রধান পাইলট আবিদ সুলতানও ছিলেন। পরদিন ১৩ মার্চ সকালে কাঠমান্ডুর নারভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিদ সুলতানও মারা যান।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত