আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মারিয়ার আঘাতে নিহত হয়েছিল ২,৯৭৫ মানুষ

মারিয়ার আঘাতে নিহত হয়েছিল ২,৯৭৫ মানুষ

২০১৭ সালের সেপ্টেম্বরে পুয়ের্তো রিকোতে হারিকেন মারিয়ার আঘাতে প্রাণ হারিয়েছিল ২ হাজার ৯৭৫ জন। দ্বীপটির কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, এর আগে যুক্তরাষ্ট্রের ওই দ্বীপ ভূখণ্ডে ধ্বংসাত্মক মারিয়ার আঘাতের পর পুয়ের্তো রিকোর সরকার তরফে সে সময় মাত্র ৬৪ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল। মৃত্যুর নতুন এ হিসাব আগে ঘোষিত সংখ্যার চেয়ে প্রায় ৫০ গুণ বেশি।

ওই ঝড়ে মৃতের সংখ্যা নিয়ে প্রায় এক বছরের বিতর্কের পর পুয়ের্তো রিকো সরকার জানিয়েছে, নতুন এ সংখ্যাকে মৃতের প্রকৃত সংখ্যা হিসেবে ধরে নেওয়া হবে।

পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রোসেলো দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীন তদন্ত কমিশনের এ হিসাব গ্রহণ করেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ২ হাজার ৯৭৫ জনের প্রাণহানির এই হিসাব গ্রহণ করার নির্দেশ দিচ্ছি।’ তিনি আরো বলেন, ‘যদিও এটি একটি হিসাব, তবে এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে।’

এ বিষয়ে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাণহানির বিষয়ে পূর্ণ জবাবদিহিতা ও স্বচ্ছতার’ যে উদ্যোগ গভর্নর নিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার তা সমর্থন করছে।

মারিয়ার ওই আঘাতের পর পুয়ের্তো রিকো সরকার সৃষ্ট বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছে। অবকাঠামোগত সংস্কার এবং বিদ্যুত লাইন মেরামতের কাজ শেষ হয়নি এখনো। পূনর্গঠন কাজে মার্কিন কংগ্রেসের কাছে ১৩৯ বিলিয়ন ডলার চেয়েছে তারা।
 
প্রায় একশ’ বছরের মধ্যে ওই এলাকায় আঘাত হানা ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় মারিয়ায় প্রাণহানির বিষয়ে সঠিক তথ্য না দেওয়ায় প্রায় এক বছর ধরে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছিল কর্তৃপক্ষকে।

মঙ্গলবারের ঘোষণার আগ পর্যন্ত সরকারি হিসাবে নিহতের সংখ্যা ছিল মাত্র ৬৪ জন। তবে দ্বীপটির প্রায় সবারই ধারণা ছিল যে নিহতের সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হবে। আর মারিয়োর আঘাত হানার কিছুদিন পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক তদন্তে নিহতের সংখ্যা ৪,৬০০ জনের মতো হবে বলে উল্লেখ করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত