আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গুগল, ফেসবুক, টুইটারকে ট্রাম্পের হুঁশিয়ারি

গুগল, ফেসবুক, টুইটারকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পক্ষপাতের অভিযোগ তুলে গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে চড়াও হয়েছেন। সামাজিক যোগাযোগের এসব মাধ্যম ‘ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে’ বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে অভিযোগ তুলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। খবর- বিবিসির।

ট্রাম্প বলেন, ‘তাঁদের খুব সাবধান হতে হবে’। এর আগে ‘ট্রাম্প নিউজ’ প্রসঙ্গে গুগলের অনুসন্ধান প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছিলেন তিনি।

ট্রাম্পের অভিযোগের প্রতিউত্তরে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো রকম রাজনৈতিক আদর্শ দ্বারা প্রভাবিত নয়, তাদের অনুসন্ধান প্রক্রিয়াও কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরো বলেন, ‘গুগল অনেক মানুষের কাছ থেকে সুবিধা নিয়েছে, ব্যাপারটি বেশ গভীর।’

এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প গুগলকে বামপন্থী গণমাধ্যমের মতো তাঁর বিরুদ্ধে নেতিবাচক সংবাদকে প্রাধান্য দেওয়ার অভিযোগ করেন।

ফেসবুক ও টুইটারের নাম উল্লেখ করে এ সময় প্রেসিডেন্ট বলেন, ‘তাদের জন্য সাবধান হওয়া মঙ্গলজনক, মানুষের সঙ্গে আপনারা এমন করতে পারেন না, আমাদের কাছে আক্ষরিক অর্থেই হাজার হাজার অভিযোগ আসছে।’

তবে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।

তবে ট্রাম্পের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো বলেন, প্রশাসন এসব যোগাযোগ মাধ্যমের ব্যাপারে কিছু তদন্ত ও বিশ্লেষণ করে দেখবে যে, এগুলো নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত