আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

প্লাস্টিক ব্যাগে পাওয়া গেল ১৪ শিশুর দেহাবশেষ

প্লাস্টিক ব্যাগে পাওয়া গেল ১৪ শিশুর দেহাবশেষ

কলকাতায় একটি নির্মাণ কাজ চলার সময় সেখানে প্লাস্টিকের ব্যাগে খুঁজে পাওয়া গেছে ১৪ শিশুর কংকাল এবং দেহাবশেষ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রবিবার যখন কলকাতার হরিদেবপুর এলাকায় একটি খালি প্লটে খনন কাজ চলছিল, তখন সেখানে এই ১৪ শিশুর দেহাবশেষ পাওয়া যায়।

হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, ভারতের একটি রিয়েল এস্টেট কোম্পানি সম্প্রতি এই জমি কিনে নেয়।

কিভাবে এই ১৪ শিশুর দেহাবশেষ সেখানে এলো তা পরিস্কার নয়।

কলকাতার মেয়র সোভন চ্যাটার্জি জানিয়েছেন, দুটি ব্যাগে ১৪টি শিশুর দেহাবশেষ খুঁজে পাওয়া যায়। প্রতিটি শিশুর দেহ মোড়ানো ছিল প্লাস্টিকের ব্যাগে। সেগুলি রাসায়নিকের ভেতর চোবানো ছিল।

তিনি জানিয়েছেন, পুরো এলাকায় আরও তল্লাশি চালানো হচ্ছে। আশে-পাশের জলাশয়গুলোতেও তল্লাশি চলছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, কোন গর্ভপাত চক্র হয়তো এর পেছনে আছে বলে তারা সন্দেহ করছে।

একটি খালি প্লটে খনন কাজ চলার সময় পাওয়া গেছে এই ১৪ শিশুর দেহাবশেষ

এসব শিশুর দেহাবশেষ কোত্থেকে এসেছে, তার কোন সূত্র আমরা পাচ্ছি না। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কেউ হয়তো এই পতিত জমিতে শিশুদের দেহ ফেলে গেছে।

পুলিশ জানিয়েছে, তারা পোস্ট মর্টেম করে এই রহস্য উন্মোচনের চেষ্টা করবে। আশে-পাশের এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত