আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নেপালের ত্রিভুবন কাঠমান্ডুতে আবারো বিমান দুর্ঘটনা

নেপালের ত্রিভুবন কাঠমান্ডুতে আবারো বিমান দুর্ঘটনা

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি বিমান। দেশটির বেসরকারি বিমান সংস্থা ইয়েটি এয়ার লাইন্সের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এ বিমানের দুর্ঘটনায় বড় ধরনের কোন হতাহত হয়নি। যাত্রী ও ক্রু সবাই নিরাপদে ছিলেন। খবর কাঠমুন্ডু পোস্টের।

নেপালগুঞ্জ থেকে ২১ আরোহী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ফ্লাইট ৯এনএএইচডব্লিউ। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ত্রিভুবনে অবতরণের সময় রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে।

এ ঘটনার পর বিমানবন্দরে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল বিমান উঠা-নামা বন্ধ হয়ে যায়। প্রায় বারো ঘণ্টা পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

এর আগে, গত ১২ মার্চ ত্রিভুবনের এই বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২১১ বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় অন্তত ৫১ আরোহীর প্রাণহানি ঘটে।

বিশ্বের ঝুঁকিপর্ণ বিমানবন্দরের শীর্ষে থাকা নেপালের এই বিমানবন্দরে প্রায় শ'ই বিমান দুর্ঘটনা ঘটে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত