আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তানকে আর্থিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে আর্থিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে পাকিস্তানকে আর্থিক সহায়তা বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র। ৩০০ মিলিয়ন ডলারের এই অর্থ দেশের জরুরি খাতে ব্যয় করা হবে বলে জানিয়েছে পেন্টাগন।

শনিবার পেন্টাগনের মুখপাত্র কন ফকনার জানান, মার্কিন ‌যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতির পাশে না থাকার জন্য পাকিস্তানের জন্য রাখা ৩০০ মিলিয়ন ডলার সাহা‌য্য অন্য খাতে খরচ করা হবে। এব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

এর আগে জঙ্গিদমনে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানকে দুই কিস্তিতে ৮০০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কথা মতো যথাযথ ব্যবস্থা না নেওয়ায় চলতি বছরের মার্চে পাকিস্তানকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এবার সেই প্রতিশ্রুত অর্থের দ্বিতীয় কিস্তির ৩০০ মিলিয়ন ডলারও বন্ধ করল ট্রাম্প প্রশাসন।

এ বছরের শুরুতে পাকিস্তানের জন্য রাখা ২ বিলিয়ন ডলার অপর একটি অর্থ সহায়তা সাময়িক বন্ধ রাখার কথা ঘোষণা করে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। তবে সেটি বন্ধ করে দেয়া হবে কি-না সে বিষয়ে মার্কিন কংগ্রেস সিদ্ধান্ত নেবে বলে জানান পেন্টাগন মুখপাত্র।

জানুয়ারিতে পাকিস্তানকে দেয়া অর্থ সহায়তা কমিয়ে আনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র পাকিস্তান সফর করার কথা থাকলেও সেটিও বাতিল করা হয়। এরইমধ্যে এই অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র।

বড় ধরনের এই অর্থ সহায়তা বন্ধের পর ইমরান খানের সদ্য গঠিত সরকার বেকায়দায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই অর্থ সহায়তা বন্ধের জন্য তার প্রশাসনের দায় নেই। কারণ, পাকিস্তানের গত সরকারের কর্মকাণ্ড বিচার করেই এমন সিদ্ধান্ত দিয়েছে যুক্তরাষ্ট্র।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত