আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কাবুলে স্পোর্টস ক্লাবে জোড়া বোমা হামলা, সাংবাদিকসহ ২০ জন নিহত

কাবুলে স্পোর্টস ক্লাবে জোড়া বোমা হামলা, সাংবাদিকসহ ২০ জন নিহত

আফগানিস্তানের কাবুলে একটি স্পোর্টস ক্লাবে জোড়া বোমা হামলায় সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।

বুধবার রাতে রাজধানী কাবুলের ওই ক্লাবে হামলা চালায় জঙ্গিরা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, বুধবার কাবুলের দাশতের বারচি এলাকার ওই স্পোর্টস ক্লাবে হামলা চালায় জঙ্গিরা। ওই এলাকায় বসবাস করা শিয়া হাজারা সম্প্রদায় এর আগে বহুবার হামলার শিকার হয়েছে।

শুরুতে এক ব্যক্তি ক্লাবের নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পর ভেতরে প্রবেশ করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। হামলার পর হতাহতদের উদ্ধারে লোকজন জড়ো হলে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ২০ জন নিহত হয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্ট্যানেকজাই জানিয়েছে, কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।

দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, বেসামরিক নাগরিক এবং গণমাধ্যমকর্মীদের ওপর এই হামলা মানবতা এবং স্বাধীনতার বিরুদ্ধে হামলা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত