আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

মার্কিন প্রশাসনে তোলপাড় : নিউ ইয়র্ক টাইমসে কে লিখেছে ওই মতামত?

মার্কিন প্রশাসনে তোলপাড় : নিউ ইয়র্ক টাইমসে কে লিখেছে ওই মতামত?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে লেখা মতামতের দায় স্বীকার করছেন না কোনো মার্কিন উচ্চ পদস্থ কর্মকর্তা। বৃহস্পতিবার এক বৈঠকে তারা স্বতন্ত্রভাবে জানিয়ে দেন, ওই বেনামী মতামতের লেখক তারা নন।

গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পাতায় প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করে একটি মতামত (ওপ-এড) প্রকাশিত হয়। ওই মতামতের লেখক একজন উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তা বলে দাবি করা হয়। তবে মতামতের লেখকের কোনো নাম দেওয়া হয়নি।

মতামতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগকৃত ব্যক্তিরা তাকে বোকা বানানোর চেষ্টা করছে।

মতামতটি প্রকাশিত হওয়ার পর থেকেই তা কে লিখেছে তা নিয়ে বিশদাকারে অনুমান-আলোচনা-সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার যারা ওই মতামতের দায় অস্বীকার করেছেন তাদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও।

মাইক পেন্স ওই অনুচ্ছেদটি লিখেছেন এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তার মুখপাত্র অনুচ্ছেদটিকে ‘মিথ্যা, যুক্তিহীন ও কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ওই মতামতের লেখককে ‘কাপুরুষ’ এবং ওই পত্রিকাকে ‘ভণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘এই মতামতটি সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে।’

বেশ কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাও ওই মতামতটি লেখার দায় অস্বীকার করেন।

ওই বেনামী লেখককে আক্রমণ করে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমার কাছে স্পষ্ট কথা। আপনি যদি কমান্ডারের আদেশ বাস্তবায়ন করতে না পারেন আপনার কাছে একটিই পথ খোলা আছে- বিদায় নেওয়া।’

অর্থমন্ত্রী স্টেভেন মনুচিন মতামতটিকে ‘দায়িত্বহীন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টজেন নিয়েলসনও ওই মতামতের দায় অস্বীকার করেন।
 কী আছে ওই সাড়া জাড়ানো মতামতে?
‘আই অ্যাম পার্ট অব দ্য রেজিস্ট্যান্স ইনসাইড দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন’ অর্থাৎ ‘ট্রাম্প প্রশাসনের ভেতর প্রতিরোধের একটি অংশ আমি’ নামের ওই মতামতটি কে লিখেছে তার নাম প্রকাশ না করে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এটি লিখেছেন, যিনি তার নাম প্রকাশ করতে চান না এবং পাঠকদের কাছে ‘গুরুত্বপূণ দৃষ্টিকোণ’ পৌঁছে দেওয়ার জন্য এটি প্রকাশ করা গুরুত্বপূর্ণ।

ওই মতামতে বলা হয়, ‘ট্রাম্প প্রশাসনের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা তার এজেন্ডা ও নিকৃষ্ট অভিলাষ ব্যর্থ করার জন্য অধ্যবসায় করে যাচ্ছেন।’

‘আমি জানি। আমি তাদের মধ্যে একজন।’

ওই মতামতের লেখক জানান, তারা প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন। তাদের মতে, প্রেসিডেন্টের চেষ্টা সত্ত্বেও প্রশাসন তাদের সফলতা অর্জন করছে।

মতামতে প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আবেগতাড়িত’, ‘অনিশ্চিত গতিসম্পন্ন’, ‘নৈতিকতাহীন’ এবং ‘ভুল পথে চালিত তাড়নাসম্পন্ন’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়। তাকে ‍যুক্তরাষ্ট্রের মঙ্গলের স্বার্থে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মতামতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, ‘এই বিশৃঙ্খল সময়ে এটি হয়তো সামান্য সান্ত্বনা, তবে আমেরিকানদের মনে রাখতে হবে প্রশাসনে এখনো প্রবীণরা রয়েছেন। যা ঘটছে তার সব কিছু আমরা স্বীকার করি এবং ডোনাল্ড ট্রাম্প যখন ভুল তখনও আমরা যা সঠিক তাই করার চেষ্টা করি।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত