আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রথমবারের মতো ট্রাম্পের সমালোচনা করলেন ওবামা

প্রথমবারের মতো ট্রাম্পের সমালোচনা করলেন ওবামা

প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করে তার সমালোচনা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ইউনিভার্সিটি অব ইলিনয়সে শিক্ষার্থীদের ওপর ভাষণে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রে এখন ‘ভয় ও অসন্তোষের রাজনীতি’ জায়গা করে নিয়েছে।

ওবামা তার ভাষণে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান আইন প্রণেতাদের তীব্র সমালোচনা করেছেন। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তিনি এ সমালোচনা করেছেন।

তিনি বলেন, ‘গোত্রপ্রীতি, ভয়ের প্রতি অনুরক্ত, এক গ্রুপকে আরেক গ্রুপের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, যারা আমাদের মতো দেখতে নয়, আমাদের কথা বলে না, প্রার্থণা করে না তারা না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এ ধরণের কথা বলা পুরোনো খেলা, সময়ের বিচারে এটা পুরোনো।’

তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এটা শুরু হয়নি। সে হচ্ছে একটি লক্ষণ, কারণ নয়।’

ওবামা বলেন, ‘রাজনীতিবিদরা বছরের পর বছর ধরে যেগুলো উস্কে দিয়ে এসেছেন (ট্রাম্প) স্রেফ সেগুলো একত্রিত করে কাজে লাগাচ্ছেন।’

প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প প্রশাসন দেশকে বিভক্ত করে ফেলেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা মিত্র হারাচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত