আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফিলিস্তিনিদের চিকিৎসা সহযোগিতা বাতিল করলেন ট্রাম্প

ফিলিস্তিনিদের চিকিৎসা সহযোগিতা বাতিল করলেন ট্রাম্প

ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য দুই কোটি ৫০ লাখ ডলার অর্থ সহযোগিতা বাতিল করার আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কমর্কর্তারা এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের প্রথম দিকে ট্রাম্প ফিলিস্তিনিদের দেওয়া মার্কিন সহায়তা পুর্নমূল্যায়নের জন্য নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও করদাতাদের দেওয়া অর্থ যাতে সঠিকভাবে মূল্যায়ন করেই ফিলিস্তিনিদের জন্য তহবিল ছাড় দেওয়া হয় তিনি কর্মকর্তাদের সেই নির্দেশনা দিয়েছিলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের চিকিৎসা সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করার নির্দেশ দেয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের আওতায় আড়াই কোটি ডলার সহযোগিতা বাতিল হচ্ছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী পুর্নবিবেচনার পর পূর্ব জেরুজালেমের হাসপাতাল নেটওয়ার্কের জন্য বরাদ্দ করা প্রায় আড়াই কোটি ডলার ফিরিয়ে নেওয়া হচ্ছে। ওই তহবিল অন্যত্র বেশি প্রাধান্য দেওয়া কোনো প্রকল্পে স্থানান্তর করা হবে।’

মার্কিন এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিলিস্তিনিরা। তারা বলেছেন, এটা শান্তি প্রতিষ্ঠার কোনো ফর্মুলা হতে পারে না বরং এটা সম্পূর্ণভাবে অমানবিক ও অনৈতিক পদক্ষেপ। এর মাধ্যমে ইসরায়েলের উগ্র নেতাদের খুশি করা হয়েছে এবং ফিলিস্তিনিদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত