আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

টেলিভিশন লাইভে কথা বলতে বলতেই মারা গেলেন তিনি!

টেলিভিশন লাইভে কথা বলতে বলতেই মারা গেলেন তিনি!

টেলিভিশনের লাইভ প্রোগ্রামে কথা বলতে বলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জম্মু-কাশ্মীরের শিল্প, সংস্কৃতি ও ভাষা একাডেমির সাবেক সেক্রেটারি অধ্যাপক ড. রিতা জিতেন্দ্র। খবর গ্রেটার কাশ্মীর।

সোমবার সকালে ভারতের ব্রডকাস্টিং টেলিভিশন নেটওয়ার্ক দূরদর্শনের শ্রীনগর স্টেশন ডিডি কাশির’র লাইভ প্রোগ্রাম ‘গুড মর্নিং জেকে’তে কথা বলার সময় মারা যান তিনি।

প্রোগ্রাম চলার সময় স্টুডিও’র পাশেই থাকা ডিডি’র এক কর্মী কাশ্মীর লাইফকে বলেন, তিনি কথা বলার সময় হৃদরোগে আক্রান্ত হন। দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রোগ্রামটির উপস্থাপকের দায়িত্ব পালন করা সিনিয়র লেখক এবং আর্টিস্ট জাহিদ মুখতার বলেন, এ ঘটনায় আমরা হতবাক হয়ে যাই এবং কী করবো তা বুঝতে পারছিলাম না।

তিনি বলেন, তাকে দ্রুতই হাসপাতালে নেয়া হয়। আমরা দর্শক-শ্রোতাদের উদ্দেশে বলি তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং প্রোগ্রামটি চলবে।

ডিডি’র স্টেশন থেকে রিতাকে শ্রী মহারাজা হরি সিংহ হাসপাতালে নেয়া হয়। এই হাসপাতালের মেডিকেল সুপারিটেন্ডেন্ট ড. সলিম তাক বলেন, এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে মৃত ঘোষণা করা হয়।

ডিডি’র সাবেক ডিরেক্টর শবির মুজাহিদ বলেন, স্টুডিওতে অসুস্থ হয়ে পড়ার অনেক ঘটনাই আছে। কিন্তু লাইভ প্রোগ্রামে স্টুডিওতেই মারার যাওয়ার ঘটনা এটিই প্রথম।

উল্লেখ্য, লেখিকা, শিক্ষাবিদ ও সমাজকর্মী হিসেবে পরিচিত রিতার স্বামী জিতেন্দ্র খজুরিয়া ছিলেন জম্মুর বাসিন্দা। তিনি অল্প বয়সেরই মারা যান। স্ত্রীর মতো তিনিও লেখালেখির পাশাপাশি জম্মু-কাশ্মীরের শিল্প, সংস্কৃতি ও ভাষা একাডেমির সেক্রেটারি দায়িত্বে ছিলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত