আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আইসিসির বিচারকদের উপর অবরোধ আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

আইসিসির বিচারকদের উপর অবরোধ আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাতে যাচ্ছে। দেশটি হুমকি দিয়ে বলেছে, আমেরিকার দ্বারা আফগানিস্তানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কি না, তা যদি আইসিসি তদন্ত করতে যায় তাহলে তারা আদালতের বিচারকের ওপর অবরোধ আরোপ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আজ সোমবার দুপুরে ওয়াশিংটনে রক্ষণশীল সংগঠন ফেডারিস্ট সোসাইটির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ সংক্রান্ত ঘোষণা দেবেন। ট্রাম্পের হোয়াইট হাউসে যোগদানের পর থেকে এটি হবে তার প্রথম গুরুত্বপূর্ণ বক্তৃতা।

বোল্টন ফেডারিস্ট সোসাইটির জন্য যে ভাষণ দেবেন তার একটি অনুলিপি পৌঁছেছে সংবাদ সংস্থা রয়টার্সের হাতে। সেখানে দেখা যায় বোল্টন বলবেন, ‘এই অবৈধ আদালতের যেকোনো অন্যায় বিচারের হাত থেকে আমাদের জনগণ এবং আমাদের বন্ধুদের রক্ষায় যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।’

বোল্টন আরো জানাবেন যে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) অফিস বন্ধ ঘোষণা করবে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন আইসিসির তদন্তের চেষ্টা করতে পারে এই আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হবে।

ওয়াশিংটনে পিএলও অফিস এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বোল্টনের খসড়া ভাষণে লেখা আছে, ‘আমরা সবসময় আমাদের বন্ধু, মৈত্রী ও ইসরায়েলের পাশে দাঁড়াব।’

খসড়া ভাষণে দেখা যায়, আফগানিস্তানে যুদ্ধকালে যুক্তরাষ্ট্রের সেবাদানকারী সদস্য কিংবা গোয়েন্দা ব্যক্তিদের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা তদন্ত করার জন্য যদি আইসিসি কোনো আইনি পদক্ষেপ শুরু করে তবে ট্রাম্প প্রশাসন ‘কড়া জবাব দেবে’। এ ধরনের তদন্ত কার্যক্রম শুরু হলে ট্রাম্প প্রশাসন আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের আর্থিক প্রক্রিয়ায় আইসিসির কোনো তহবিল থাকলে তাতে অবরোধ এবং আমেরিকার আদালত প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার করা হবে।

খড়সা অনুসারে বোল্টন ভাষণে বলবেন, ‘আমরা আইসিসির সাথে সহযোগিতা করব না। আমরা তাদেরকে কোনো সাহায্য দেব না। আমরা আইসিসিতে যোগ দেব না। আমরা আইসিসিকে নিজে নিজে মরতে দেব। তা ছাড়া, আদালতের সকল অভিপ্রায় ও উদ্দেশ্যের জন্য আইসিসি ইতোমধ্যে আমাদের কাছে মৃত।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত