আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৫

নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৫

নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েকশ মানুষ। স্থানীয় সময় গতকাল সোমবার রাজ্যের উত্তরাঞ্চলে রাজধানীর আবুজার সঙ্গে সংযোগকারী লাফিয়া-মাকুর্দি সড়কের পাশে একটি পেট্রল স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজ্যের জরুরি ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার (এসইএমএ) ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ জানান, গ্যাস নির্গমন করার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।

আহমেদ আরো বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি ৩৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর কী ঘটেছে, তা দেখতে ঘটনাস্থলে ছুটে গেলে বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটে।’

গত জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি পেট্রল ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত