আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মুসলিম নির্যাতনের দায়ে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র

মুসলিম নির্যাতনের দায়ে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর ‘নিকৃষ্ট কড়াকড়ি’ আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনের নামে চীন তার গোপন বন্দিশিবিরে প্রায় ১০ লাখ মুসলমানকে আটকে রেখেছে। এদের অধিকাংশই উইঘুর সম্প্রদায়ের। এছাড়া কাজাখ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও আটক রয়েছে শিবিরে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নাউয়ার্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কেবল উইঘুর কিংবা কাজাখ নয়, চীনের ওই অঞ্চলে অন্যান্য মুসলমানদের ওপর নিকৃষ্ট নিপীড়নে আমরা অত্যন্ত ক্ষুব্ধ।’

গত মাসের শেষ দিকে মার্কিন আইনপ্রণেতাদের একটি দল পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে ও অর্থমন্ত্রী স্টিভেন এমনাচিনের কাছে শিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির নেতা চেন কুয়াঙ্গুসহ সাত চীন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়েছিলেন। শিনজিয়াংয়ে সংখ্যাঘুদের ওপর নিপীড়নের বিষয়টি নজরদারিতে রাখেন এই চেন কুয়াঙ্গু।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উইঘুর ইস্যুতে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত