আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হীরার লাঞ্চবক্স চুরি করে তাতেই খানাপিনা করত চোরেরা

হীরার লাঞ্চবক্স চুরি করে তাতেই খানাপিনা করত চোরেরা

স্বর্ণ ও হীরায় খচিত লাঞ্চবক্স চুরি করে সেটিকেই খাবারের কাজে ব্যবহার করত চোরেরা। শুধু লাঞ্চবক্সই নয়, হায়দ্রাবাদের রাজবংশের ব্যবহৃত লাঞ্চবক্সের সাথে স্বর্ণের চায়ের কাপ-পিরিচ ও চামচও চুরি করে নিয়ে ব্যবহার করা শুরু করেছিল তারা।

ভারতের পুলিশ জানায়, গত সপ্তাহে এসব লাঞ্চবক্স, কাপ-পিরিচ ও চামচ চুরি করে চোরেরা। এসব মূল্যবান সামগ্রী উদ্ধারসহ হায়দ্রাবাদ থেকে দুই চোরকে গ্রেফতারও করা হয়েছে।

জানা যায়, প্রায় সাত মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ-হীরা খচিত এসব সামগ্রীর সর্বশেষ মালিক ছিলেন হায়দ্রাবাদের শেষ নিজাম (রাজা) মীর ওসমান আলী খান। এক সময় তিনি ছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি।

পুলিশ জানায়, চুরিকৃত ঐতিহাসিক এসব মূল্যবান সামগ্রী বিক্রির জন্য ক্রেতা খুঁজতে মুম্বাই আসে এ দুই চোর। সেখানে এক ফাইভস্টার হোটেলে আলিশানভাবে কিছুদিন ধরে থাকছিলেন তারা। নিজেদের খানাপিনার কাজেও ব্যবহার করতেন এসব দামী তৈজসপত্র। তবে সেখানে ক্রেতা পেতে ব্যর্থ হয়ে তারা হায়দ্রাবাদে ফেরত আসলে গ্রেফতার হন।

নিজাম প্রাসাদ থেকে এসব মূল্যবান তৈজসপত্র চুরির সময় ৩২টি সিসিটিভিও তারা খুলে ফেলেন। যার কারণে চোরদের ধরতে বেশ বেগ পেতে হয় পুলিশের। তবে প্রাসাদের কাছে এক সিসিটিভিতে দেখা যায়, দুইজন লোক একটি মোটরবাইকে করে পালিয়ে যায়। কয়েক দিন পর পুলিশ বাইকটি উদ্ধার করে এবং এ দুই চোরকে শনাক্ত করে।

উদ্ধারকৃত এসব সামগ্রী নিজাম জাদুঘরে ফিরিয়ে দেয়া হবে। ২০০০ সাল থেকে হায়দ্রাবাদ রাজপরিবারের এ সংগ্রহশালা জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া হয়।

১৯৩৭ সালে ওসমান আলী খান নিজের ব্যবহার করা এসব সামগ্রী সংগ্রহশালায় দান করেন। ভারতের সবচেয়ে বড় প্রিন্সলি স্টেট হায়দ্রাবাদ সর্বশেষ শাসন করেন তিনি। পরবর্তীতে এ ভূখণ্ডের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত সরকার।

১৯৬৭ সালে ওসমান আলী খান মারা যান। তার সংগ্রহের মধ্যে আছে জ্যাকবস ডায়মন্ড নামের একটি বড় হীরাও। একটি ডিমের সমান এ হীরাটি তার অন্যান্য সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান ও উল্লেখযোগ্য হিসেবে ধরা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত