আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিল চালক, নিহত ৯, আহত ৫০

ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিল চালক, নিহত ৯, আহত ৫০

চীনে একটি জনাকীর্ণ স্থানে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার পর লোকজনের ওপর চালক ছুরি নিয়ে হামলা চালালে অন্তত নয়জন নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়েছে।

হুনান প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কোয়ারে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্সসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।

এ ঘটনায় ওই ইয়াং জানিয়ুন (৫৪) নামের ওই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। সে চীনেরই নাগরিক এবং অপরাধমূলক কর্মকান্ডের জন্য এর আগে কয়েকবার গ্রেপ্তার এবং জেলও খেটেছে বলে পুলিশ জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের রিপোর্টে বলা হয়েছে, একটি গাড়ি নিয়ে সন্ধ্যায় বিনজিয়াং স্কোয়ারে লোকজনের ওপর উঠিয়ে দেয় জানিয়ুন। এরপর সে গাড়ি থেকে নেমে ছুরি দিয়ে লোকজনকে আঘাত করতে থাকে।

স্থানীয় একটি হোটেলের ম্যানেজারকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বিনজিয়াং স্কোয়ারে এক ব্যক্তি লাল রঙের ল্যাণ্ড রোভার কার দ্রুত গতিতে চালিয়ে এসে পথচারীদের ওপর তুলে দেয়। চীনের সংবাদ মাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে লোকজনকে দৌড়ে পালাতে দেখা গেছে। এ সময় রাস্তায় কয়েকজনকে পড়ে থাকতেও দেখা যায়।
 
এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে বলে ইঙ্গিত পাওয়া যায়নি বলে দেওয়া প্রাথমিক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত