আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উত্তর ক্যারোলাইনার উপকূলে ঘূর্ণিঝড় ফ্লরেন্সের আঘাত

উত্তর ক্যারোলাইনার উপকূলে ঘূর্ণিঝড় ফ্লরেন্সের আঘাত

দুই ক্যাটাগরির ঘূর্ণিঝড় ফ্লরেন্স ইতিমধ্যেই উত্তর ক্যারোলাইনার উপকূলে আঘাত হেনেছে যার প্রভাবে উপকূলীয় জনপদ হয়েছে বৃষ্টিস্নাত। দা ন্যাশনাল হারিকেন জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ১০০ মাইলের মত ।

ফ্লোরেন্সের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় হাজার হাজার মানুষ এখন ঘুট ঘুটে অন্ধকারে। খবর ভিওএ, সংবাদ প্রতিদিনের

আবহাওয়াবিদরা যে জলচ্ছ্বসের আশংকা করেছেন, তা উপকূলীয় এলাকাকে প্লাবিত করতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রায় ২০ লক্ষ জনগণকে বাধ্যতামূলকভাবে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। শনিবার অব্দি ১৫০০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

কর্তৃপক্ষের উদ্বেগ বাড়ছে যে ফ্লরেন্স ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৩০ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়ংকর ঘূর্ণিঝড় বলে চিহ্নিত করা হয়েছে হ্যারিকেন ফ্লোরেন্সকে ৷ একে ‘ক্যাটাগরি-৫’ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে মার্কিন আবহাওয়া দপ্তর ৷ যদিও হ্যারিকেন ফ্লোরেন্সের লড়াই করার ক্ষমতা তাঁদের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ক্যারোলিনাবাসীকে আতঙ্কিত না হওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ক্যারোলিনার উপর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়৷ ক্যারোলিনা ছাড়াও সতর্কতা জারি করা হয়েছে ভার্জিনিয়ার বেশ কিছু এলাকায়৷ যেকোনও ধরনের দুর্ঘটনা আটকাতে তৎপর প্রশাসন৷ ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা নাগরিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত খাবার ও জলের৷ আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে সেনাকে৷

আবহাওয়াবিদদের মতে, যেকোনও ঘূর্ণিঝড়ের শক্তিবৃদ্ধিতে সাহায্য করে উষ্ণতা ৷ তাপমাত্রা বাড়লে শক্তিবৃদ্ধি পায় ঝড়ের ৷ এক্ষেত্রে হ্যারিকেন ফ্লোরেন্সের যাত্রা পথের একটা বড় এলাকার উষ্ণতা ছিল ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ৷ এই হ্যারিকেনের গতিপথে ছয়টি পারমাণবিক চুল্লি পড়তে চলেছে ৷ সেইগুলিকে রক্ষা করা প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত