আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

টিকফা বৈঠক : যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি পণ্যের ন্যায্যমূল্য দাবি

টিকফা বৈঠক : যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি পণ্যের ন্যায্যমূল্য দাবি

যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি পণ্যের ন্যায্যমূল্য ও বাজার সুবিধা সম্প্রসারন চেয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের শ্রম সংস্কারের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শ্রম নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের বেসরকারি খাতের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রুপরেখা চুক্তির (টিকফা) চতুর্থ সভায় দুই দেশ এই অবস্থান তুলে ধরেছে। সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। প্রতিনিধি দলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও (বিশ্ব বাণিজ্য সংস্থা) সেলের মহাপরিচালক মুনীর চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মইনুল ইসলামসহ ১২ জন ছিলেন।

আর যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি মার্ক লিন্সকট। মার্কিন প্রতিনিধি দলে উপ-সহকারী বাণিজ্য প্রতিনিধি জেবা রেয়াজুদ্দিন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলারসহ ২০ জন ছিলেন।

সভায় বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য সহযোগিতাকরণ চুক্তি (টিএফএ) বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারিত করার অনুরোধ জানানো হয়। এক্ষেত্রে ডব্লিউটিও’র বালি মিনিস্টিরিয়ালের সিদ্ধান্তের আলোকে শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়ানোর অনুরোধ জানানো হয়। নার্স, মিডওয়াইফসহ অন্যান্য সেবাখাতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ সহজীকরণের জন্য অনুরোধ জানায় বাংলাদেশ।

সভায় বিনিয়োগের অনুকূল পরিবেশের তথ্যাদি তুলে ধরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানানো হয়। বাংলাদেশী পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি অগ্রাধিকারমূলক বাজার সুবিধা, প্রযুক্তি হস্তান্তর, বাণিজ্য বিষয়ক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল অর্থনীতি ও উন্নয়নশীল দেশ হিসেবে টেকসই উত্তরনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের বাজারে বিশেষ করে তুলা ও ওষুধ রফতানি, মেধাস্বত্ব সংরক্ষণ, সরকারি ক্রয় পদ্ধতি ও শ্রম ইস্যুতে আলোচনা করা হয়। বাংলাদেশে মার্কিন পণ্য ও সেবা বিক্রির বাধা দূর করার অনুরোধ জানানো হয়। বাংলাদেশের খসড়া ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ডাব্লিউটিও’র নোটিফিকেশনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা স্বাক্ষর হয়। ২০১৪ সালের ২৬ এপ্রিল টিকফার প্রথম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ২৩ নভেম্বর ওয়াশিংটনে এর দ্বিতীয় সভা এবং ২০১৭ সালের ১৭ মে ঢাকায় তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত