আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সমকামিতার পর ভারতে মাদক বৈধ করার দাবি জানালেন অভিনেতা

সমকামিতার পর ভারতে মাদক বৈধ করার দাবি জানালেন অভিনেতা

৩৭৭ ধারা বাতিল হয়ে এখন ভারতে সমকামিতাকে বৈধ। তার মাত্র কয়েকদিন পরেই অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়া ভারতে মারিজুয়ানা বৈধ করার দাবি তুললেন। বিখ্যাত নির্মাতা যশ চোপড়ার পুত্র ৪৫ বছর বয়সী উদয় গত বৃহস্পতিবার একটি টুইটের মাধ্যমে এই দাবি জানালেন।

উদয় চোপড়া মনে করেন, ভারতে মারিজুয়ানা বৈধ করে দেওয়া প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে এবং চিকিৎসার ক্ষেত্রেও এটা অনেক বেশি লাভবান হবে বলে মনে করেন তিনি। তবে তিনি এটাও জানিয়েছেন, তিনি এসব স্পর্শ করেন না। তবে তার মতে, এটা ভীষণ বিচক্ষণ পদক্ষেপ হবে। ভারতের ইতিহাসও জীবন পাবে।

বৃহস্পতিবার টুইট করে তিনি বলেন, ‘আমি মনে করি ভারতে মারিজুয়ানা বৈধ করে দেওয়া প্রয়োজন। প্রথমত এটা আমাদের সংস্কৃতির অংশ। দ্বিতীয়ত, বৈধ করলে এর ট্যাক্স থেকে অর্থনৈতিকভাবে লাভজনক হবে দেশ। তবে বলাই বাহুল্য, অপরাধ জগত এর সঙ্গে যুক্ত হবেই। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অনেক বেশি চিকিৎসায় সুবিধাজনক হবে।’

উদয়ের আগে কংগ্রেস নেতা শশী থারুরও মারিজুয়ানা অর্থাৎ মাদক বৈধ করার কথা বলেছেন। বারবার সরব হয়েছেন মারিজুয়ানার ভালো দিকগুলো নিয়ে। এই নিয়ে অনেক সমালোচনাও শুনতে হয়েছে কংগ্রেস নেতাকে। কিন্তু যুবসমাজের কাছে এর জন্য প্রশংসাও পেয়েছিলেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত