আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হংকং-চীনে ধেয়ে যাচ্ছে মঙ্খুট, ফিলিপাইনে নিহত ২৫

হংকং-চীনে ধেয়ে যাচ্ছে মঙ্খুট, ফিলিপাইনে নিহত ২৫

ফিলিপাইনে ঘূর্ণিঝড় মঙ্খুটের প্রভাবে প্রবল বৃষ্টি ও ভূমিধস হয়েছে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহতের খবর দিয়েছে উদ্ধারকর্মীরা। খবর: রয়টার্স, বিবিসি ও আলজাজিরা।

রোববার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তোর উপদেষ্টা ফ্রান্সিন টলেনটিনো জানান, ঘূর্ণিঝড় মঙ্খুটের আঘাতে পাহাড়ি এলাকায় ভূমিধসে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি জানান, লুজন দ্বীপের কোর্ডিলেরা এলাকায় ২০ জন এবং পার্শ্ববর্তী নুভা ভিজকায়া প্রদেশে ভূমিধসে ৪ জন নিহত হয়েছেন। অন্যজন নিহত হয়েছেন রাজ্যের লোকাস সুর এলাকায় গাছের নিচে চাপা পড়ে।

ফ্রান্সিন টলেনটিনো আরো জানান, প্রেসিডেন্ট রদ্রিগো দতের্তো নিজে এই ঘূর্ণিঝড়ের পর উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।

ফিলিপাইনের রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানান, এখনো বিপদ কেটে যায়নি। ঝড় দুর্বল হওয়ার পর প্রবল বৃষ্টি হচ্ছে। এতে করে যেমন ভূমিধস হচ্ছে, সামনে বন্যারও আশঙ্কা রয়েছে।

গতকাল শনিবার ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগ নিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মঙ্খুট ফিলিপাইনের উত্তর প্রান্তে আঘাত হানে।

স্থানীয়দের কাছে ‘অম্পং’ বলে পরিচিত টাইফুন মঙ্খুটের বাতাসের গতিবেগ একটা পর্যায়ে ঘণ্টায় ৩০৫ কিলোমিটারে গিয়েও পৌঁছেছিল।

লুজন দ্বীপ এলাকায় তাণ্ডব চালানোর পর ঝড়টি কিছুটা দুর্বল হয়ে দক্ষিণ চীন ও হংকংয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার বিকেলের দিকে ঝড়টি হংকংয়ের পাশ দিয়ে বয়ে যাবে। তবে সরাসরি হংকংয়ে আঘাত হানার সম্ভাবনা নেই।

এরপরও হংকং কর্তৃপক্ষ ওই অঞ্চলে ৯ মাত্রার সতর্কতা জারি করেছে। লোকজনকে বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে।

হংকংয়ের তাইও গ্রামের অ্যান্তইনি লি নামে জরুরি বিভাগের এক কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় মঙ্খুটকে ছোট করে দেখার সুযোগ নেই। এটি খুবই বিপজ্জনক। সম্ভবত রাতে আঘাত হানবে, যখন মানুষের নিরাপদে যাওয়ার সুযোগ কম। এজন্য সবাইকে গ্রাম ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

সতর্কতা হিসেবে হংকংয়ে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে লক্ষাধিক যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে আগামী মঙ্গলবার মঙ্খুট দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত