আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিয়ে ছাড়াই মা হলেন মন্ত্রীর মেয়ে

বিয়ে ছাড়াই মা হলেন মন্ত্রীর মেয়ে

২০১৭ সালের ডিসেম্বর মাসে মা হওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন। অবিবাহিত মুম্বাইয়ের মডেল ও টলিউড অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে সারোগেসির (অন্য নারীর গর্ভ ভাড়া) মাধ্যমে মা হওয়ার ইচ্ছের কথা প্রথম শেয়ার করেন বাবার সঙ্গে। বাবা সাধন পাণ্ডে ভারতের পশ্চিমবঙ্গের সুরক্ষমন্ত্রী।

যেমন ভাবা, তেমন কাজ। বাবা নাকি শ্রেয়ার সবচেয়ে ভাল বন্ধু। মেয়ের সিদ্ধান্তে পূর্ণ সম্মতি দিয়েছিলেন তিনি। ৩০ আগস্ট পৃথিবীর আলো দেখেছে শ্রেয়া পাণ্ডের মেয়ে। শ্রেয়া মেয়ের নাম রেখেছেন আদর। বর্তমানে মেয়েকে নিয়ে মুম্বাইয়ে আছেন অবিবাহিত শ্রেয়া।

মু্ম্বইয়ে চিকিত্সক যতীশ এর কাছে আদরের জন্ম। শারুখ খানের ছোট ছেলে আব্রাম বা কর্ণ জোহরের যমজ সন্তান যশ এবং রুহির জন্মের সময়ও চিকিৎসার দায়িত্বে ছিলেন যতীন। শ্রেয়া ভারতীয় গণমাধ্যমকে বললেন, 'পুরো প্রসেসটার মধ্যে ডা. যতীন প্রায় বাবা-মায়ের ভূমিকা নিয়েছিলেন। বাবা প্রথম থেকেই জানতেন। সারোগেসি কী, সেটা বোঝাতেও হয়নি। সাপোর্ট করেছিলেন পুরোপুরি। তবে এটা আমার আর বাবার সিক্রেট ছিল। মাকে বলেছি অনেক পরে। মাকে বোঝাতে সময় লেগেছিল।' তবে নাতনিকে দেখার পর বাবা-মা দু’জনেই খুব খুশি বলে জানালেন শ্রেয়া।
অন্য দিকে সারোগেসির মাধ্যমে মেয়ের মা হওয়া নিয়ে প্রশ্ন করলে সাধন পাণ্ডে বলেন, 'এখন সমাজ বদলে যাচ্ছে। কেউ যদি সিঙ্গল মাদার হতে চায় তাতে আপত্তি কোথায়? প্রত্যেকেরই ব্যক্তিগত চিন্তাভাবনা রয়েছে। কে, কিভাবে তার জীবন এগিয়ে নিয়ে যাবে, তা তার ওপরই ছেড়ে দিতে হয়। বিয়ের পরেও তো অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। শ্রেয়া সিঙ্গল মাদার হওয়ায় আর আদরকে পেয়ে আমরা খুশি।'

সিঙ্গল মাদার হলেও কিন্তু বিয়ের বিপক্ষে নন শ্রেয়া। তার কথায়, 'আমি বিয়ের বিপক্ষে নই। কিন্তু সোসাইটির জন্য যে অ্যারেঞ্জড ম্যারেজ হয়, সেটাতে বিশ্বাসী নই। যাকে ভালবাসি না, তাকে বিয়ে করতে পারব না। কালকেই যদি প্রেমে পড়ি, আর মনে করি এটাই বিয়ে করার সঠিক সময়, আমি বিয়ে করব। আর হ্যাঁ, মেয়ের কাছে কোনো দিন কিছু লুকবো না।'

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত