আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

মালয়েশিয়ায় মদ পানে বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যু

মালয়েশিয়ায় মদ পানে বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যু

মালেশিয়ায় মদপানে এক বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই বাংলাদেশিসহ ৩৩ জন। মঙ্গলবার মালয়েশিয়ার সেলাঙ্গর জেলার পুলিশ এ তথ্য জানিয়েছে।

সেলাঙ্গর জেলার পুলিশ প্রধান মাজলান মানসর জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন মালয়েশীয়, চার নেপালি, এক  ভারতীয় ও এক বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করেননি। মৃতদের অধিকাংশই বিদেশি শ্রমিক বলে তিনি নিশ্চিত করেছেন।

হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে ১৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মাজলান মানসর।  এদের মধ্যে দুজন মালয়েশীয়, ১৫ জন নেপালি ও দুজন বাংলাদেশি রয়েছে।

এক বিবৃতিতে পুলিশ প্রধান বলেছেন, ‘মৃত্যুর কারণ এখনো দাপ্তরিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে,  মদপানের পর এদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, এরা সবাই তিন ব্রান্ডের মদ পান করেছিল। এগুলো সব জেলার ক্লাং ভ্যালি এলাকা থেকে কেনা হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত