আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দুর্ভিক্ষের ঝুঁকিতে ইয়েমেনের ৫২ লাখ শিশু

দুর্ভিক্ষের ঝুঁকিতে ইয়েমেনের ৫২ লাখ শিশু

ইয়েমেনে ৫০ লাখের বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। দেশটিতে চলমান যুদ্ধের কারণে খাবার ও জ্বালানীর দাম বেড়ে যাওয়ায় সেখানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বুধবার একথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, ইয়েমেনে খাবারের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশটিতে অতিরিক্ত ১০ লাখ শিশু এখন দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে রয়েছে। এনিয়ে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা মোট শিশুর সংখ্যা বেড়ে ৫২ লাখে দাঁড়ালো।

আন্তর্জাতিক এ সংস্থা আরো জানায়, বন্দরে যে কোন ধরনের অবরোধ লাখো শিশুর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিবে। এছাড়া আরো কয়েক লাখ শিশুকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে।

২০১৪ সাল থেকে দেশটিতে ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের সাথে প্রেসিডেন্ট আব্দেরাব্বো মানসুর হাদি’র অনুগত সৈন্যদের সংঘর্ষ চলছে।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন প্রেসিডেন্টের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সৌদি আরব হুতিদের সমর্থন দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করে। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার লোক প্রাণ হারিয়েছে।

সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের সিইও হেলে থোরনিং স্কিমিড বলেন, ‘ইয়েমেনের লাখ লাখ শিশু জানে না তারা আবার কখন খাবে। কখন তাদের খাবার আসবে।’

তিনি আরো বলেন, ‘উত্তর ইয়েমেনের একটি হাসপাতালে আমি দেখেছি শিশুরা এতোই দুর্বল যে কাঁদতেও পারছে না।’

তিনি বলেন, ‘এই যুদ্ধ ইয়েমেনের গোটা শিশু প্রজন্মকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।’

জাতিসংঘ সর্তক করে দিয়ে বলেছে, হোদেইদায় যে কোন ধরনের বড় যুদ্ধ হলে ইয়েমেনের ৮০ লাখ লোকের কাছে খাদ্য বিতরণ ব্যাহত হতে পারে। আর এসব খাবারের উপর নির্ভর করেই তারা টিকে আছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত