আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আলোচনায় চেয়ে মোদিকে ইমরানের চিঠি

আলোচনায় চেয়ে মোদিকে ইমরানের চিঠি

আবার আলোচনায় বসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমাসের শেষদিকে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার সময় ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাক বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশির মধ্যে বৈঠকের প্রস্তাবও দিয়েছেন তিনি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে একটা অর্থবহ এবং গঠনমূলক সম্পর্কে তৈরির আগ্রহের প্রেক্ষিতে এ চিঠি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী তার বিজয়ী ভাষণে বলেছিলেন দু'দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ভারত যদি এক ধাপ এগিয়ে আসে তাহলে পাকিস্তান দুই ধাপ এগিয়ে যাবে।

গত কয়েকসপ্তাহ ধরে এই কানাঘুষা চলছিলো যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সুষমা স্বরাজ এবং মাহমুদ কোরেশী মধ্যে বৈঠক হবে কিনা। গত মাসে পাকিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার পর এ চিঠির মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আলোচনার জন্য প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব দিলেন ইমরান খান।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ইমরান খান বলেছেন তিনি দ্বি-পাক্ষিক আলোচনা পুনরায় শুরু করতে চান। এর আগে ২০১৫ সালে আলোচনা শুরু হলেও পাঠানকোট হামলার কারণে তা বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে ইমরান খান বলেন ভারত এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। বিশেষ করে সন্ত্রাসবাদ এবং কাশ্মিরের মতো বিতর্কিত বিষয়গুলো নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা করতে হবে।

এর আগে ২০১৫ সালে ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এশিয়া সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ সফরে যান। সেটাই দু'দেশের মধ্যে শেষ আনুষ্ঠানিক আলোচনা।

শেয়ার করুন

পাঠকের মতামত