আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত ২৪

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত ২৪

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে বন্দুক হামলায় দেশটির বিপ্লবী বাহিনীর ১১ সদস্যসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

শনিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে চার বন্দুকধারীর ওই হামলায় আহত হয়েছেন অারো কমপক্ষে ৫৩ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ'র বরাত দিয়ে এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরএনএ বলছে, শনিবারের হামলায় আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এর আগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার জন্য দায়ী বলে আইআরএনএর এক প্রতিবেদনে জানানো হয়।

দেশটির অভিজাত সামরিক বাহিনী রেভলুশনারি গার্ডের ঘনিষ্ঠ আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ অ্যাজেন্সি বলছে, খাকি পোশাক পরিহিত দুই বন্দুকধারী মোটরসাইকেলে এসে হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে হামলার ভয়াবহ চিত্র দেখা যায়। এতে দেখা যায়, মাটিতে পড়ে থাকা আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দিচ্ছেন সামরিক বাহিনীর কর্মকর্তারা।

দেশটির অপর আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ হামলার পরপরই কিছু ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, পোশাক পরিহিত রক্তাক্ত সেনা-সদস্যরা অনুষ্ঠানস্থল থেকে অতিথিদের বেরিয়ে যেতে সহায়তা করছেন।

ইরানে সৌদি আরব সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী প্যাট্রিয়টিক আরব ডেমোক্রেটিক ম্যুভমেন্টের সদস্যরা সামরিক এই কুচকাওয়াজে হামলার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই গোষ্ঠী হামলার দায় নিয়ে বিবৃতি দিয়েছে বলে আইআরএনএ জানিয়েছে।

আহভাজের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল নাকিব ফাতেমি বলেন, এই গোষ্ঠীটি অতীতে খুজেস্তান প্রদেশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

তিনি বলেন, শনিবার সকালে সামরিক কুচকাওয়াজে ইউনিফর্ম পরিহিত চার বন্দুকধারী হামলা চালিয়েছে। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই হামলাকারী নিহত ও বাকি দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার একজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

পাঠকের মতামত