আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিয়ানমারের ওপর হস্তক্ষেপের অধিকার নেই জাতিসংঘের: সেনাপ্রধান

মিয়ানমারের ওপর হস্তক্ষেপের অধিকার নেই জাতিসংঘের: সেনাপ্রধান

জাতিসংঘের দিকে ইঙ্গিত করে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, তার দেশের ওপর হস্তক্ষেপের অধিকার কোনো দেশ, সংস্থা বা গোষ্ঠীর নেই।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর সীমাহীন দমন-পীড়নকে জাতিসংঘ ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করা এবং নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে এ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান এ মন্তব্য করলেন।

২৩ সেপ্টেম্বর, রবিবার সেনাপ্রধান এ মন্তব্য করেন বলে সেনাবাহিনী নিয়ন্ত্রিত পত্রিকা ‘মিয়াওদি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

রোহিঙ্গাদের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ একটি সত্যানুসন্ধানী কমিশন তৈরি করে। ওই কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। এ কারণে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা উচিত।

মিয়ানমারের রাজনীতি থেকে সেনাবাহিনীর সরে যাওয়া উচিত বলেও জাতিসংঘের ওই কমিটির প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে। জেনারেল মিন অং হ্লাইং এর তীব্র সমালোচনা করেন।

জাতিসংঘের পরামর্শের সমালোচনা করে সেনাপ্রধান বলেন, ‘মিয়ানমারে গণতন্ত্র বিকাশের পথ তৈরি করতে সেনাবাহিনী সশস্ত্র সংঘাত থামিয়ে শান্তি প্রতিষ্ঠার কাজ করে যাবে।’

‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে’, বলেন সেনাপ্রধান।

জাতিসংঘের ৪৪৪ পৃ্ষ্ঠার ওই প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর হওয়া বর্বরতার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সেনা বর্বরতার হাত থেকে বাঁচতে রাখাইন থেকে যারা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন, তাদের বর্ণনায় ওই ভয়াবহতার আঁচ পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মিয়ানমার সেনাবাহিনী বরাবরই তাদের বিরুদ্ধে আসা এসব বর্বরতার অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, রাখাইন থেকে ‘রোহিঙ্গা জঙ্গিদের’ হটাতে ওই অভিযান চালিয়েছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত