আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আর ডিজেলচালিত গাড়ি বানাবে না পোরশে

আর ডিজেলচালিত গাড়ি বানাবে না পোরশে

হাইব্রিড গাড়ির প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ায় আর ডিজেলচালিত গাড়ি বানাবে না বলে জানিয়েছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরশে।

রোববার সকালে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভক্স মিডিয়া পরিচালিত তথ্যপ্রযুক্তি সংবাদ এবং মিডিয়া নেটওয়ার্ক ‘দ্য ভার্জ’।

পোরশে’র প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার ব্লুম বলেন, বিশ্বজুড়ে এখনও ডিজেলচালিত গাড়ির সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে। তাই আমাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ডিজেলে ব্যবহার একেবারে বন্ধ হয়ে যাবে না।

আমাদের বেশির ভাগ গাড়িই ডিজেলচালিত নয় উল্লেখ করে তিনি বলেন, তবে সাম্প্রতিক মাসগুলোতে গাড়ি বানানোর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পাল্টিয়েছে পোরশে।  তাই এখন প্রতিষ্ঠানটি ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছে।

এই বছরের শুরুতেই পোরশে কর্তৃপক্ষ ঘোষণা করে, ২০২২ সালের মধ্যে পরিবেশবান্ধব গাড়ি বানাতে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করা হবে।

আর ২০২৫ সালের মধ্যে প্রতিটি নতুন পোরশে গাড়ির নতুন সংস্করণে ইলেকট্রিক ড্রাইভ থাকবে। সেগুলো হয় হাইব্রিড, নয়তো পুরোপুরি ইলেকট্রিক করা হবে।

আগামী বছর পোরশে ইলেকট্রিক স্পোর্টস কার ‘টায়কান’ বাজারে আনবে। এটি টেসলা’র মডেল এস গাড়ির জায়গা দখল করবে।

উল্লেখ্য, গত বছর ডিজেল ছাড়া ‘২০১৯ স্যায়েন এসইউভি’ মডেলের গাড়িটি বাজারে আনে পোরশে। এরপর একটি আপডেটেড হাইব্রিড মডেলের গাড়িও বাজারে আনে তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত