আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর পালু শহরে সুনামি আছড়ে পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বিএমকেজির ভূমিকম্প ও সুনামি বিভাগের প্রধান রাহমাত ত্রিয়োনো বলেন, ‘পালুতে একটা সুনামি হয়ে গেছে।’

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ বাস করে।

ইন্দোনেশিয়ান টিভিতে প্রচারিত স্মার্টফোনে তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই দ্বীপপুঞ্জের রাজধানী পালুতে সুনামি আসায় বহু মানুষ আতঙ্কে ছুটোছুটি করছেন।

সুনামি আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কে বিহ্বল হয়ে পড়েন বাসিন্দারা। আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

ইন্দোশিয়ার আবহাওয়া দফতর এবং জিওফিজিক্স দফতর থেকে এই ভূমিকম্প ও সুনামির ব্যাপারে আগাম পূর্বাভাস দিয়ে বলা হয়েছিল, সুনামিতে সমুদ্রের ঢেউ তিন মিটার পর্যন্ত উঁচুতে উঠে যেতে পারে। পরে আবার সেই বক্তব্য প্রত্যাহারও করে নেয়া হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে প্রথমে জানিয়েছিল, ভূকম্পনের মাত্রা ৭ দশমিক ৭। তবে পরে জানানো হয়, রিখটার স্কেলে ৭ দশমিক ৫ তীব্রতার কম্পন ধরা পড়েছে। ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইন্দোনেশিয়া। মাঝেমধ্যেই কেঁপে উঠে এই দ্বীপ রাষ্ট্র। ২০০৪ সালে এখন পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং তার জেরে সুনামি আছড়ে পড়ে অন্তত ১৩টি দেশে। সব দেশ মিলিয়ে দু’লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় তাতে। শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার।

ইন্দোনেশিয়ার মধ্যভাগে সুলাওয়েসি এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থল। ডোংগালা শহর থেকে উত্তর-পূর্বে তা ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

শুক্রবার সকালে একই জায়গা ভূমিকম্পে কেঁপে উঠেছিল। তখন রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬ দশমিক ১। তাতে একজন নিহত হন, ১০ জন আহত হন। বহু বাড়ি কম্পনে ক্ষতিগ্রস্ত হয়।

গত জুলাই ও আগস্ট মাসে পরপর ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়ার লুম্বক দ্বীপে ৫০০ জনের বেশি মানুষ মারা যায়। তবে নতুন করে ভূমিকম্পের এলাকা সুলায়েসি দ্বীপ থেকে অনেকটা দূরে অবস্থিত।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত একটি দেশ। এই অঞ্চল বরাবরই ভূমিকম্প প্রবণ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত