আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩৮৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩৮৪

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় ওই শহরটিতে সুনামিও আঘাত হেনেছে। শুক্রবারের এ ঘটনায় অন্তত ৩৮৪ জন নিহত হয়েছে।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার একটু আগে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতপো পারু নাগরোহো জানিয়েছেন, সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। উদ্ধারকারী দল ওই সব এলাকায় যাওয়ার চেষ্টা করছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুযোর্গ প্রশমন সংস্থা নিহতের সংখ্যা ৩৮৪ বলে জানিয়েছে। এরা সবাই সুনামি আক্রান্ত পালু শহরের বাসিন্দা। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিন লাখ ৩৫ হাজার বাসিন্দার শহরটির সমুদ্র উপকূলের কাছাকাছি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। হাসপাতালগুলোতে অসংখ্য আহত লোক নিয়ে আসা হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় অনেককে খোলা আকাশের নিচে চিকিৎসা দিতে দেখা গেছে। এক ব্যক্তিকে কাদায় মাখানো এক শিশুর মৃতদেহ বয়ে আনতে দেখা গেছে।

দুর্যোগ প্রশমন সংস্থা আরো জানিয়েছে, শুক্রবার সৈকতে একটি উৎসব উপলক্ষে শতাধিক লোক জড়ো হয়েছিল। এই লোকগুলোর অবস্থা এখনো জানা যায়নি।

শনিবার সকালে দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতপো পারু নাগরোহো ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যাও বাড়তে শুরু করে।

টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাগরোহো জানিয়েছেন, অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তথ্য পেতে সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

এর আগে শুক্রবার নাগরোহো জানিয়েছিলেন, দুর্যোগ প্রবন এলাকায় হেলিকপ্টার ও উড়োজাহাজ পাঠানো হবে।

তিনি বলেন, ‘ভূমিকম্পে অনেক ভবন ধসে গেছে বলে খবর এসেছে। বাসিন্দারা আতঙ্কিত এবং বাড়ির বাইরে বিক্ষিপ্তভাবে অবস্থান করছে।’ সুনামির পর শনিবার সকালে কয়েকবার আফটার শক অনুভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত