আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের মামলা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের মামলা

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ফিলিস্তিন।জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন এবং তা অবিলম্বে সরানোর দাবি জানিয়ে এ অভিযোগ করা হয়েছে বলে শুক্রবার আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে আইসিজে জানিয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের অভিযোগপত্রে বলেছে, কোনো দেশকে দূতাবাস স্থানান্তর করতে হলে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রয়োজন। ইসরায়েল সামরিক শক্তির বলে জেরুজালেমকে নিয়ন্ত্রণ করছে এবং এর মালিকানা বিতর্কিত।

গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে স্থানান্তরের নির্দেশ দেন ট্রাম্প। গত মে মাসে জেরুজালেমে নতুন মার্কিন দূতাবাস উদ্বোধন করা হয়।

ফিলিস্তিনের দায়ের করা মামলায় ‘যুক্তরাষ্ট্রকে তার কূটনৈতিক মিশন পবিত্র জেরুজালেম শহর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার জন্য আইসিজের প্রতি অনুরোধ জানানো হয়েছে।’

প্রসঙ্গত, আইসিজের প্রধান কাজ হলো স্বাধীন দেশগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ দেওয়া।

২০১২ সালে ফিলিস্তিনকে জাতিসংঘ পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়। তবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত