আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ওকিনাওয়া দ্বীপের পর জাপানের সবখানেই আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ট্রমি’

ওকিনাওয়া দ্বীপের পর জাপানের সবখানেই আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ট্রমি’

জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ট্রমি’র আঘাতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। এই সপ্তাহের মধ্যে এটি দেশটির সব অঞ্চলেই আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ‘দ্য জাপান টাইমস’ জানায়, ওকিনাওয়া’তে ঘূর্ণিঝড়-সংক্রান্ত দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। তবে আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ওকিনাওয়ার রাজধানী নাহার একটি রাস্তার পাশের গাছের ডাল ভেঙে পড়ে সেটি বন্ধ হয়ে গেছে। এছাড়া প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বড় বড় ঢেউ পাশের একটি দ্বীপের বাঁধে আছড়ে পড়ছে।

দেশটির ন্যাশনাল পাবলিক ব্রডকাস্টিং অর্গানাইজেশন ‘এনএইচকে’ জানিয়েছে, ট্রমি কবলিত ছয় শতাধিক মানুষকে তাদের বাসস্থান থেকে ওকিনাওয়ার আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া এখনাকার এক লাখ ২১ হাজার বসতবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। ঘূর্ণিঝড়ের কারণে শনিবার ওকিনাওয়া ও কাগোশিমার বিমানবন্দরগুলো ৪১০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। এতে ৩৯ হাজারেরও বেশি যাত্রী বিপাকে পড়েছে।

ওকিনাওয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের এক কর্মকর্তা মোতোকি মিনেই বলেন, আহতের সংখ্যা বাড়তে পারে। কারণ আমরা এখনও তথ্য সংগ্রহ করছি। এখানকার মানুষ ঘূর্ণিঝড়ে অভ্যস্ত। তবু তাদেরকে আমরা সতর্ক থাকতে বলছি।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার বিকেল তিনটার দিকে ঘূর্ণিঝড়টি এর কেন্দ্রে ৯৫০ হেক্টোপ্যাসকেল বায়ুমণ্ডলীয় চাপ নিয়ে নাহার উত্তর-পশ্চিমাঞ্চলের ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল। রোববারের শুরুতে ঘণ্টায় ২১৬ কিলোমিটার গতি নিয়ে এটি দেশটির মূল অংশে আঘাত করবে।

তীব্র গতির বায়ুপ্রবাহ, উত্তাল ঢেউ এবং প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়ে সব জাপানিকে সতর্ক করা হয়েছে।

দপ্তরের কর্মকর্তা ইয়াসুশি কাজিওয়ারা সাংবাদিকদের বলেন, এই ঘূর্ণিঝড় দেশের বড় বড় অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এবং তীব্র গতির বায়ুপ্রবাহ বয়ে আনবে। দয়া করে সতর্ক থাকুন, দ্রুত নিজের নিরাপত্তা নিশ্চিত করুন।

এদিকে ওয়েস্ট জাপান রেলওয়ে জানিয়েছে, রোববার রাত একটা পর্যন্ত হিরোশিমা ও শিন-ওসাকা’য় ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কারণ ট্রমি এই এলাকাতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত