আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহত বেড়ে ৮৩২

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহত বেড়ে ৮৩২

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়েছে। ভূম্পিকম্প ও সুনামির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩২ জনে। এখনও উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার বরাত দিয়ে ৩০ সেপ্টেম্বর, রবিবার বিবিসি এ খবর জানিয়েছে।

২৮ সেপ্টেম্বর, শুক্রবার ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপের পালু শহরে সুনামি আঘাত হানে। সন্ধ্যার পর পর ওই শহরে তিন মিটার (১০ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত লোকজনদের চিৎকার করতে দেখা গেছে। বিভিন্ন ভবন ধসে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।

হাসপাতাল, হোটেল, বিক্রয় কেন্দ্রসহ প্রায় এক হাজার ভবন ধসে পড়েছে। ভূমিধসের কারণে রাস্তা বন্ধ এবং সেতু ধসে পড়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীরা ধসে পড়া জায়গায় মাটি খুড়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।

শনিবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছিল, ৩৮৪ জন নিহত এবং ৫৪০ জন আহতের খবর। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শুরু থেকেই ধারণা করছিল সংস্থাটি। সেই আশঙ্কা সত্যিই হলো।

রবিবার রেডক্রস বলছে, ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধারকারীরা তাদের অভিযান অব্যাহত রেখেছেন।

এক বিবৃতিতে রেডক্রস জানিয়েছে, এরই মধ্যে এটা একটা ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গ্রিনিচ সময় সন্ধ্যায় সুলায়েসির কেন্দ্রে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করা হলেও ঘণ্টাখানেক পর তা তুলে নেওয়া হয়।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ সায়্যুগি সংবাদ সংস্থা শনিবার এএফপিকে বলেন, ‘অনেক মরদেহ পড়ে আছে, আমরা সঠিক সংখ্যাটা জানি না। এটাও নিশ্চিত নয় যে তাদের মৃত্যু ভূমিকম্পে নাকি সুনামিতে হয়েছে।’

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরহ নগরোহো রয়টার্সকে বলেন, ‘সুনামিতে নিহত অনেক মৃতদেহের পরিচয় এখনো আমরা জানতে পারিনি। সতর্কতা জারির পরও গতকাল অনেকে সৈকতে অবস্থান নিয়ে কাজ করছিল। আঘাত হানার সময় তারা দ্রুত সে জায়গা থেকে সরে যেতে পারেনি, ফলে তারা নিজেদের রক্ষা করতে পারেননি।’

তাদের কেউ কেউ উঁচু গাছে উঠে নিজেদের রক্ষা করেছেন বলে জানান সুতোপো।

সুনামি শহরের প্রধান হাসপাতাল ধসে পড়েছে। ফলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন বাইরে অস্থায়ী হাসপাতাল করে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় দঙ্গালা শহরে প্রথমে আঘাত হানে ভূমিকম্প। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়। সন্ধ্যার পরও পালু শহরের সৈকতে ‘বিচ ফেস্টিভ্যালে’র প্রস্তুতি চলছিল। ভূমিকম্পের পর সুনামির আঘাতেই মৃতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।

দঙ্গালা ও পালুতে তিন লাখ লোকের বসবাস। এখন পর্যন্ত পালু শহরের নিহতের খবর পাওয়া গেলেও দঙ্গালার খবর বিস্তারিতভাবে পাওয়া যায়নি।

দেশটির মন্ত্রী জানান, উদ্ধার অভিযান শুরু হয়েছে। কিন্তু শহরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রধান বিমানবন্দর বন্ধ রয়েছে। যদিও আশা করা হয়েছিল যে সেখানে হেলিকপ্টার অবতরণ করতে পারবে। শনিবারই সেনাবাহিনী রাজধানী জাকার্তা থেকে ত্রাণ নিয়ে রওনা হয়।

এর আগে গত ৫ আগস্ট সন্ধ্যায় দেশটির লম্বক দ্বীপে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৬০ জনের মৃত্যু হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত