আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতের উচিত বাংলাদেশ দখল করা : সুব্রামানিয়াম স্বামী

ভারতের উচিত বাংলাদেশ দখল করা : সুব্রামানিয়াম স্বামী

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন যদি বন্ধ না হয় তাহলে ভারতের উচিত দেশটিতে হামলা চালানো এবং এর নিয়ন্ত্রণ নেওয়া। ভারতের ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেতা ও রাজ্য সভার সংসদ সদস্য সুব্রামানিয়াম স্বামী এমন মন্তব্য করেছেন।

গতকাল রোববার ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংস্কৃতিক গৌরব সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ডিএনএ নিউজ এ খবর দিয়েছে।

স্বামী বলেন, ‘বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতর্ক হওয়া উচিত যাতে দেশটিতে হিন্দু মন্দিরের ওপর হামলা না হয়, মন্দিরকে মসজিদে পরিণত করা না হয় এবং হিন্দুদের মুসলিম বানানো না হয়।’

তিনি বলেন, বাংলাদেশে যদি হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হয় তাহলে আমি আমাদের সরকারকে বাংলাদেশে হামলা চালিয়ে এটির দখল নিতে বলব।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কেও নানা কথা বলেন সুব্রামানিয়াম।

ইমরান খানকে ‘চাপরাসি’ অভিহিত করে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নেই।

স্বামী বলেন, ‘ইমরান খান ‘চাপরাসি’ ছাড়া কিছুই নয়, কারণ দেশ (পাকিস্তান) চালায় সেনাবাহিনী, আইএসআই ও সন্ত্রাসীরা।’

অযোধ্যায় রাম মন্দির, মথুরায় কৃষ্ণ মন্দির এবং বারানসিতে কাশি বিশ্বনাথ মন্দির নির্মাণের ব্যাপারে ভারতের মুসলমানদের রাজি হওয়ার আহ্বানও জানান বিতর্কিত বক্তব্য দেওয়া এই নেতা।

বিজেপিই রাম মন্দির নির্মাণ করবে বলেও আস্থা প্রকাশ করেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত