আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের আকাশে পাকিস্তানের কপ্টার, উত্তেজনা

ভারতের আকাশে পাকিস্তানের কপ্টার, উত্তেজনা

ভারতের জম্মু-কাশ্মীরে আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাকিস্তানের একটি হেলিকপ্টার।

সোমবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে পুঞ্চ সেক্টরে এ ঘটনার পর সীমান্তে তীব্র উত্তেজনা দেখা দেয়। হেলিকপ্টারটিকে গুলি করে নামানোর চেষ্টা করে ভারতীয় সেনারা। তবে তার আগেই ফের পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে হেলিকপ্টারটি।

সীমান্ত চুক্তি অনুযায়ী, ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখার এক কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার ঢুকতে পারে না। ১০ কিলোমিটারের মধ্যে আসতে পারে না কোনো বিমান। জম্মু-কাশ্মীর সীমান্তেও দুই দেশ এই নিয়ম মেনে চলে। তবে এদিন ভুল করে, নাকি পূর্ব পরিকল্পনা করেই হেলিকপ্টারটি ভারতীয় আকাশ সীমায় ঢুকেছিল, তা এখনো স্পষ্ট নয়। পাকিস্তানের তরফ থেকেও এ ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ভারতীয় সেনারা জানান, দুপুর ১২টা ১৩ মিনিটে হঠাৎ পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দেখা যায় পুঞ্চের গুলপুর সেক্টরে। নিয়ন্ত্রণরেখার ভিতরে প্রায় ২৫০ মিটার ঢুকে পড়ে হেলিকপ্টারটি। সাদা রঙের ওই হেলিকপ্টারটি দেখেই চূড়ান্ত সতর্কতা নেয় ভারতীয় সেনাবাহিনী। সঙ্গে সঙ্গে হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন ভারতীয় সেনারা। প্রায় পাঁচ মিনিট ভারতের আকাশে চক্কর কাটার পর পাকিস্তানের আজাদ-কাশ্মীর সীমায় ফিরে যায় হেলিকপ্টারটি।

ভারতীয় সেনারা জানান, হেলিকপ্টারটি বিধ্বস্তে ভারী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি।

ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আশবানি সিবাক বলেন, ‘পাকিস্তান আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। আকাশসীমা লঙ্ঘন খুব গুরুতর ব্যাপার। হেলিকপ্টারটি ভারতীয় সীমার কত ভেতর এসেছিল এবং কতক্ষণ ছিল, তা দেখতে হবে। এর পরই বুঝা যাবে, এই অনধিকার প্রবেশের উদ্দেশ্য কী ছিল।’

শেয়ার করুন

পাঠকের মতামত