আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ফিরিয়ে নেওয়া হবে না সু চির নোবেল পদক

ফিরিয়ে নেওয়া হবে না সু চির নোবেল পদক

শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের ক্ষমতাসীন দরের নেত্রী এবং স্টেট কাউন্সিলর সু চির নোবেল শান্তিপদক ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন এ তথ্য জানিয়েছেন।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নিপীড়ন, নির্যাতন ও গণহত্যার মুখে সু চির নীরব ভূমিকার জন্য বিভিন্ন সংস্থা সু চির নোবেল পদক ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। গত সপ্তাহে সু চির কানাডার সম্মানজনক নাগরিকত্ব ফিরিয়ে নিতে দেশটির পার্লামেন্টের নিম্মকক্ষে একটি প্রস্তাব পাস হয়েছে। এর আগে অক্সফোর্ডসহ ইংল্যান্ডের বেশ কয়েকটি নগর কর্তৃপক্ষ সু চিকে দেওয়া সম্মাননা প্রত্যাহার করে নিয়েছিল।

মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলনের স্বীকৃতিস্বরুপ ১৯৯১ সালে সু চিকে শান্তিতে নোবেল সম্মাননা দেওয়া হয়েছিল।

লার্স হেইকেনস্টেন জানান, পদক দেওয়ার পর কোনো  ঘটনা ঘটলে সেই পরিপ্রেক্ষিতে পদক ফিরিয়ে নেওয়া অর্থহীন।

তিনি বলেন, আমরা দেখেছি তিনি মিয়ানমারে যা করেছেন তা অনেক প্রশ্ন দাঁড় করিয়েছে এবং আমরা মানবাধিকারের পক্ষে, সেটাই আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ।’

নোবেল ফাউন্ডেশন প্রধান বলেন, ‘তাই অবশ্যই যে প্রেক্ষাপটের জন্য তিনি দায়ী, তা অনুশোচনীয়।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত