আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ক্যালিফোর্নিয়ায় ২টি বিমান বিধ্বস্ত : হতাহত ৩

ক্যালিফোর্নিয়ায় ২টি বিমান বিধ্বস্ত : হতাহত ৩

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টায় ছোট দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত ও এক যাত্রী আহত হয়েছে। সোমবার দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একথা জানিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বাসস জানায় স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সোমবারের দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে চালক ছাড়া আর কেউ ছিল না। এটি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন আরো জানায়, রোববার একই বিমানবন্দরের রানওয়েতে নামতে গিয়ে ছোট্ট একটি বিমান কাছের নার্সারিতে বিধ্বস্ত হলে ৬৯ বছর বয়সী একজন নিহত ও অপর একজন আহত হয়।
লা ভার্ন নগরীর ব্রাকেট ফিল্ড বিমানবন্দরের কাছে ৯১.৪ মিটার দূরে বিমান দুটি বিধ্বস্ত হয়। নগরীটি লস এঞ্জেলেসের প্রাণকেন্দ্র থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
সোমবারের ঘটনার প্রত্যক্ষদর্শী ফ্রান্সিসকো জুয়ারেজ স্থানীয় এবিসি ৭ নিউজকে জানান, ব্যাপক শব্দ কওে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বড়ো ধরণের বিস্ফোরণ ঘটে।
রোববার বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এক ইঞ্জিন বিশিষ্ট সেসনা ১৭৭আরজি। সোমবারের বিমানটি ছিল ছয় আসন ও এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিচ বোনাঞ্জা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত