আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মার্কিন সমর্থন ছাড়া দুই সপ্তাহও টিকবে না সৌদি : ট্রাম্প

মার্কিন সমর্থন ছাড়া দুই সপ্তাহও টিকবে না সৌদি : ট্রাম্প

এবার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদকে সতর্ক করেছেন যে, মার্কিন সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ক্ষমতায় ‘দুই সপ্তাহও টিকতে পারবেন না’।

মঙ্গলবার মিসিসিপির সাউথহেভেনে এক সমাবেশে ট্রাম্প এ কথা বলেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

‘আমরা সৌদি আরবকে রক্ষা করি। আপনারা বলবেন তারা ধনী। এবং আমি ওই বাদশাহকে ভালোবাসি, বাদশাহ সালমান। কিন্তু আমি তাকে বলেছি- বাদশা, আমরা আপনাকে রক্ষা করছি, আমাদের ছাড়া আপনি সেখানে (ক্ষমতায়) হয়তো দুই সপ্তাহও টিকতে পারবেন না, আপনার সামরিক বাহিনীর জন্য আপনাকে খরচ করতে হবে’, সমাবেশে বলেন ট্রাম্প।

সৌদি আরবের শাসনকর্তার সঙ্গে কবে এ আলোচনা হয়েছিল, তা বলেননি ট্রাম্প। তার ওই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘কূটনৈতিক শিষ্টাচারবর্জিত’ বলেছেন।

ট্রাম্প চাঁচাছোলা এসব কথাবার্তা বললেও তার প্রশাসনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। মধ্যপ্রাচ্যে ইরানের উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে সৌদি আরব প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন।

প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর নিজের প্রথম আন্তর্জাতিক সফরে প্রথমে সৌদি আরবেই গিয়েছিলেন ট্রাম্প।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবরে প্রকাশ, ট্রাম্প গত শনিবার সৌদি বাদশাহর সাথে কথা বলেছেন। আলোচনায় তেল বাজারের স্থিতি বজায় রাখার জন্য তেলের সরবরাহ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ এবং তেল রফতানিকারকদের সংগঠন ওপেকের ডি ফ্যাক্টো লিডার। ট্রাম্প তেলের উচ্চমূল্যের জন্য তাদের সমালোচনা করেছেন।

গত মাসে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প বলেছিলেন, ওপেক সদস্যরা বিশ্বের অন্যদের চেয়ে ভালো আছেন।

‘আমরা এদের অনেকের উপরই কোনোকিছুর জন্য নির্ভরশীল নই, কিন্তু তারা আমাদের কাছ থেকে তেলের উচ্চমূল্য গ্রহণ করে সুবিধা আদায় করে নেয়। আমরা তাদের বলি তেলের দাম বৃদ্ধি থামাতে, তারা যেন দাম কম নেয়’, বলেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত