আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্পের মনোনয়নপ্রাপ্ত বিচারপতি নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০০

ট্রাম্পের মনোনয়নপ্রাপ্ত বিচারপতি নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০০

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতির পদের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বিচারক ব্রেট ক্যাভ্যানোর নিয়োগ চূড়ান্ত হওয়ার ইঙ্গিত পাওয়ার পর ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুপ্রিম কোর্টে গত ৩১ জুলাই বিচারপতি এন্থনি কেনেডি অবসরে যাওয়ার পর তার শূন্য পদের জন্য ব্রেট ক্যাভানোকে বেছে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মনোনয়ন ঘোষণার পরই ক্যাভানোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন তিন নারী। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যাভানোর বিরুদ্ধে এফবিআইকে তদন্তের নির্দেশ দেয় হোয়াইট হাউজ। বৃহস্পতিবার রিপাবলিকানরা জানিয়েছে, ক্যাভানোর বিরুদ্ধে অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে এফবিআই। তবে ডেমোক্র্যাটদের অভিযোগ, পাঁচদিনের এই তদন্ত ‘অসম্পূর্ণ’। আর এই স্বল্প সময় বেধে দিয়েছিল হোয়াইট হাউজ। শুক্রবার ক্যাভানোর নিয়োগের বিষয়ে সিনেটে ভোট প্রক্রিয়া শুরুর কথা। বৃহস্পতিবার রিপাবলিকানদের ইতিবাচক ইঙ্গিতের পর ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ক্যাভানোর আজীবন নিয়োগ চূড়ান্ত হচ্ছে।

ক্যাভানোর নিয়োগ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী ওয়াশিংটনে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে কয়েক হাজার বিক্ষোভকারী। এদের অধিকাংশই নারী। তারা ক্যাপিটল হিলে এসে মিলিত হয় এবং সুপ্রিম কোর্টের বাইরে মিছিল করে। এসময় তারা ‘ক্যাভানোকে যেতে হবে’ বলে স্লোগান দেয়।বিক্ষোভকারীরা সিনেট দপ্তরের একটি ভবনে উঠে যায় এবং সেখানে বসে পড়ে। সেখান থেকে তারা সরতে অস্বীকৃতি জানালে পুলিশ ৩০২ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে কমেডিয়ান অ্যামি স্কুমার ও মডেল এমিলি রাতাজোকোস্কি রয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত