আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চীনে গিয়ে উধাও ইন্টারপোলের প্রধান কর্মকর্তা

চীনে গিয়ে উধাও ইন্টারপোলের প্রধান কর্মকর্তা

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হঙওয়েই  নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্স।

এক সপ্তাহ আগে ফ্রান্সের লিওন শহরে ইন্টারপোলের প্রধান কার্যালয় থেকে এক সপ্তাহের সফরে চীনে আসেন মেং। এরপর থেকে মেঙ-এর পরিবার তার আর কোনো হদিস পায়নি বলে জানায় পুলিশ।

'উনি ফ্রান্সে নিখোঁজ হননি,' বার্তা সংস্থা এএফপিকে জানায় সংশ্লিষ্ট একটি সূত্র।

মেংকে শেষবার ফ্রান্সে দেখা গেছে বলে জানায় ফরাসি আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র। তবে তিনি চীনে আছেন কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ওই সূত্র।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা একটি সূত্রের বরাত দিয়ে জানায়, মেংকে (৬৪) চীনে জিজ্ঞাসাবাদের জন্য 'তুলে নিয়ে যাওয়া হয়েছে'।

পত্রিকাটির খবরে আরও বলা হয়, 'ডিসিপ্লিন অথরিটি' তাকে কেন ধরে নিয়ে গেছে বা তাকে কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়।

চীনের কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

মেং চীনের কম্যুনিস্ট পার্টির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

মেং-এর স্ত্রী ও পুলিশের কাছে তার নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ জানানোর পর ফ্রান্স তদন্ত শুরু করে। তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বরের পর তিনি মেং-এর কোনো খোঁজ পাননি।

মেং ২০১৬ সালে ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ২০২০ সাল পর্যন্ত তার ওই পদে বহাল থাকার কথা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত