আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষায় চীনের প্রভাব

যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষায় চীনের প্রভাব

যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষায় চীনের প্রভাব রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। দেশটির শিক্ষায় চীনের এমন হস্তক্ষেপের সমালোচনাকে আরও বাড়িয়ে তুলেছে ট্রাম্প প্রশাসন। অবশ্য যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে অস্বীকার করেছে চীন।

বৃহস্পতিবার ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, বিশ্ববিদ্যালয়, চিন্তাবিদ ও জ্ঞানী ব্যক্তিদের অর্থ সরবরাহ করছে বেইজিং। তাদের অর্থ প্রদানের উদ্দেশ্য হলো, কমিউনিস্ট পার্টি যে বিষয়গুলোকে বিপদজনক ও ক্ষতিকর মনে করবে, সেগুলো সম্পর্কিত ধারণা যেন অর্থগ্রহণকারীরা এড়িয়ে চলে।

তিনি আরও বলেন, চীনের বিশেষজ্ঞরা খুব ভালোভাবেই জানে, তাদের গবেষণা বেইজিংয়ের বিরুদ্ধে গেলে ভিসা জটিলতা তৈরি হবে।

ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানায়, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা নিতে আগ্রহী সব চীনা শিক্ষার্থীর ভিসা আটকে দেয় দেশটির সরকার। এমনটি করা হলে যুক্তরাষ্ট্রে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশেরও বেশি অংশ কমে যাবে। আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ১০ লাখ বিদেশি শিক্ষার্থী পড়ালেখা করছে। এর মধ্যে সাড়ে তিন লাখই চীনের।

বিদেশি শিক্ষার্থী সম্পর্কে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, প্রযুক্তিগত দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করতেই আসে তারা। এভাবেই তারা অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে উন্নত হতে চায়।

ফেব্রুয়ারিতে বৈশ্বিক হুমকি ও জাতীয় নিরাপত্তার ওপর সিনেট ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে এফিবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রাই জানান, চীনের অনেক গুপ্তচর শিক্ষার্থীর প্রমাণ পেয়েছে সংস্থাটি। এ সম্পর্কে তিনি বলেন, আমরা যেসব উদ্ভাবন করছি, সেগুলোর সুবিধা নিচ্ছে তারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত