আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় সই করলো রাশিয়া ও ভারত

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় সই করলো রাশিয়া ও ভারত

মার্কিন তীব্র আপত্তি উপেক্ষা করে ভারত ও রাশিয়ার মধ্যে বহুল আলোচিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সংক্রান্ত চুক্তি সই হয়েছে। আজ শুক্রবার নয়াদিল্লিতে প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ওই চুক্তি সই হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯তম বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান তিনি।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি সংক্রান্ত চুক্তি ছাড়াও পুতিন দু’দেশের মধ্যে  প্রাকৃতিক সম্পদ, সৌরশক্তি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৮টি চুক্তি সই হয়েছে।

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন।

ভারতের রুশ ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি ব্যবহার নিয়ে তীব্র আপত্তি রয়েছে আমেরিকার। গত আগস্টেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনলে নয়াদিল্লিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শেষমেশ মার্কিন হুমকি অগ্রাহ্য করে ভারত ও রাশিয়ার মধ্যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চুক্তি সই হওয়ায় মার্কিন প্রতিক্রিয়া কী হয় সেটিই এখন লক্ষণীয়।

কিন্তু ভারতের হাতে রাশিয়ার ওই প্রযুক্তি চলে এলে ভারতের প্রতিরক্ষাব্যবস্থা নিশ্চিতভাবেই বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে তাতে কোনো সংশয় নেই বলে বিশ্লেষকরা মনে করছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত