আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কেনিয়ায় বাস উল্টে নিহত ৫০

কেনিয়ায় বাস উল্টে নিহত ৫০

কেনিয়ায় যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে গিয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছে। বুধবার রাজধানী নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলীয় কিসুমু যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি ন্যাশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খাড়া ঢাল বেয়ে নামার সময় গাড়িটি ছিটকে গিয়েছিল।

বাসটি উল্টে যাওয়ার পর অনেকের মৃত্যু হয়েছে। আহত অনেক যাত্রী বাসটির মধ্যে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন যাত্রী ছিল বলেও জানিয়েছেন তারা।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, ‘বাসটির ছাদ খুলে পড়েছে।’

পুলিশ জানিয়েছে, ভয়াবহ দুর্ঘটনাপ্রবণ এলাকাটিতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ঢাল দিয়ে গড়িয়ে পড়ে যায়।

কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোয়েনেট বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে আমরা ৫১জন লোককে হারিয়েছি।’

কেনিয়ার মহাসড়কগুলো যান চলাচলের জন্য ভয়াবহ রকম বিপজ্জনক। নিরাপদ সড়কের দিক থেকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে কেনিয়া অন্যতম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত