আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ফ্লোরিডায় হারিকেন মাইকেলে ২ জনের মৃত্যু

ফ্লোরিডায় হারিকেন মাইকেলে ২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার উত্তরাঞ্চলে আঘাত হানার পর এবার দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে হারিকেন মাইকেল। স্থানীয় সময় বুধবার বিকেলে ফ্লোরিডার প্যানহেনডেলে আঘাত হানে এই ঝড়। এতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিবিএস নিউজ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, গডসেন কাউন্টিতে গাছের নিচে চাপা পড়ে মারা গেছে একজন। অন্যদিকে সেমিনল কাউন্টিতে তীব্র বাতাসে লোহার তৈরি গ্যারেজের ছাদ ছোট একটি বাড়িতে উড়ে এসে পড়ে। এতে ১১ বছর বয়সী এক মেয়ে মারা যায়।

হারিকেন মাইকেল সম্পর্কে সেমিনল কাউন্টির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির পরিচালক ট্রাভিস ব্রুকস বলেন, হারিকেন মাইকেল সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। পুরো অঞ্চল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে এবং এখানে সড়ক যোগাযোগ বলতে কিছু নেই।

হারিকেন মাইকেলের আঘাতে এখন পর্যন্ত মধ্য আমেরিকায় অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে হন্ডুরাসে ৬ জন, নিকারাগুয়ায় ৪ জন এবং এল সালভাদরে ৩ জন মারা গেছে।

বিবিসির প্রতিবেদন বলছে, হারিকেন মাইকেল এখন পর্যন্ত ফ্লোরিডার উত্তর-পশ্চিমে আঘাত হানা তৃতীয় শক্তিশালী ঝড়। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ২৫০ কিলোমিটার। মাইকেলের কারণে ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়ার হাজার হাজার ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুতহীন হয়ে পড়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত