আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খাশোগি নিখোঁজের ‘বিশ্বাসযোগ্য তদন্ত’ চায় যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি

খাশোগি নিখোঁজের ‘বিশ্বাসযোগ্য তদন্ত’ চায় যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি

সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় ‘বিশ্বাসযোগ্য তদন্ত’ করতে সৌদি আরব ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

রোববার এক যৌথ বিবৃতে এই আহ্বান জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী  জ্যঁ-ইভ লো দ্রায়াঁ এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও উল্লেখ করেন।

এতে বলা হয়, জামাল খাশোগির নিখোঁজের দায় কার এবং তার সঙ্গে প্রকৃতপক্ষে কী ঘটেছে তার জানতে একটি বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার। এই ঘটনায় জড়িতদের জবাবদিহি করার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

আরও বলা হয়, এই ঘটনায় সৌদি ও তুর্কি কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টাকে আমরা উৎসাহিত করছি। সৌদি সরকার এক্ষেত্রে একটি সম্পূর্ণ এবং বিস্তারিত জবাব দেবে বলেও আশা করছি আমরা। আমাদের এই বার্তা সরাসরি সৌদি কর্তৃপক্ষের প্রতি।

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি দূতাবাস পরিদর্শনের পর থেকে নিখোঁজ আছেন সৌদি আরবের বিশিষ্ট সমালোচক এবং যুক্তরাষ্ট্রের নাগরিক খাশোগি।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খাশোগি তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে খুন হলে সৌদি আরবকে কঠিন শাস্তি পেতে হবে। আমরা এটার শেষ দেখতে চাই এবং এর সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি দেয়া হবে।

জবাবে রোববার সৌদি কর্তৃপক্ষ জানায়, খাশোগি নিখোঁজ ইস্যুতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, রাজনৈতিক চাপ প্রয়োগ এবং বারবার মিথ্যা অভিযোগ করে সৌদি আরবকে দুর্বল করা যাবে না। যেকোনও ধরনের পরিস্থিতিতেই সৌদি সরকার ও জনগণ বর্তমান অবস্থানে অটল থাকবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত