আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইস্তাম্বুলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল রুশ চার্চ

ইস্তাম্বুলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল রুশ চার্চ

অর্থোডক্স খৃষ্টানদের ইস্তাম্বুলভিত্তিক কর্তৃপক্ষের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে রাশিয়ার অর্থোডক্স চার্চ।

ইউক্রেনের অর্থোডক্স চার্চকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়ার ঐতিহাসিক সিদ্ধান্তের প্রতিবাদে রাশিয়া কনস্টান্টিনোপলের অর্থোডক্স খৃষ্টান অভিভাবকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। গত এক শতকেরও বেশি সময়কালের মধ্যে এটাই অর্থোডক্স চার্চের সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিরোধ।

কনস্টান্টিনোপল-ভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রতি ইউক্রেনের চার্চকে মস্কোর নিয়ন্ত্রণ থেকে স্বাধীন বলে ঘোষণা করে।

বিবিসি জানায়, সোমবার রাশিয়ান অর্থোডক্স চার্চ কর্তৃপক্ষ কনস্টান্টিনোপলের সঙ্গে সম্পর্কচ্ছেদের এই সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, রাশিয়ার চার্চ পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে আসছেন ইউক্রেনের খৃষ্টানরা।

বিশ্বের প্রায় ৩০ কোটি অর্থোডক্স খৃষ্টান কনস্টান্টিনোপলের নির্দেশনা অনুসরণ করে।

মস্কো ইউক্রেনের চার্চের স্বাধীনতাকে প্রত্যাখ্যান করেছে। রুশ বিশপ মেট্রোপলিটন হিলারিওন এটাকে ‘ঐতিহাসিক সত্যের পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন।

কনস্টান্টিনোপল আগে ইউক্রেনের চার্চকে স্বাধীন ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তু গত সপ্তাহে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেন, চার্চের স্বাধীনতা ইউক্রেনের স্বাধীনতার সঙ্গেই চলে আসে। ‘এটা ইউক্রেনের জাতীয় নিরাপত্তার বিষয়। ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়,’ বলেন তিনি।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন ১৯৯১ সালে স্বাধীন হয়। কিন্তু সম্প্রতি ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়ায় এবং পূর্ব ইউক্রেনের লড়াই শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক বিষিয়ে ওঠে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত