আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রোহিঙ্গা ইস্যুতে আবারও বাংলাদেশকে দুষারোপ করছে মিয়ানমার

রোহিঙ্গা ইস্যুতে আবারও বাংলাদেশকে দুষারোপ করছে মিয়ানমার

আবারও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের দিকে পরোক্ষভাবে অভিযোগ তীর ছুঁড়েছে মিয়ানমার। দেশটির নিরাপত্তা উপদেষ্টা ইউ থাউং তুন জানিয়েছেন, বাংলাদেশের শরণার্থী আশ্রয় শিবিরে বাস করা রোহিঙ্গাদের কাছ থেকে তারা প্রত্যাবাসনের কোনো আনুষ্ঠানিক আবেদনপত্র পাননি। কারো নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেছেন, কেউ চাইছে রোহিঙ্গারা যেন নিজেদের দেশে ফিরতে না পারে।

গত সপ্তাহে টোকিও সফরকালে জাপানি সংবাদমাধ্যম এনএনএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেছেন। মঙ্গলবার মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস এই সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশ করেছে।

ইউ থাউং দাবি করেন, মিয়ানমার সরকার ‘একেবারেই সাধারণ একটি ফরমও পায়নি (যেই ফরমটিতে দেখানো হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীরা একসময় মিয়ানমারে বাস করতো)

তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের এই আবেদনপত্র নেপিডু ঢাকায় পাঠিয়েছিল। এই ফরমে রোহিঙ্গার নাম, মিয়ানমারে তার বাসস্থানের ঠিকানা, ছবি ও স্বাক্ষর দেওয়ার কথা বলা হয়েছে।

গত বছরের আগস্টে রোহিঙ্গাদের রাখাইন রাজ্য থেকে বিতাড়নে তাদের বিরুদ্ধে নৃশংষ অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাদের নির্যাতন, হত্যা, লুণ্ঠনের হাত থেকে বাঁচতে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। প্রথমদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নিশ্চুপ থাকলেও পরে আন্তর্জাতিক চাপে তাদের ফিরিয়ে নিতে সম্মত হয় মিয়ানমার। গত বছরের নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে মিয়ানমার, যাতে বলা হয়েছে, ‘যারা মিয়ানমারে বাস করার প্রমাণ দেখাতে পারবে কেবল তাদেরকেই ফেরত নেওয়া হবে।’

ইউ থাউং বলেন, ‘তাদেরকে মিয়ানমারের নাগরিক হওয়ার দরকার নেই। আমরা এই ফরমগুলো বিতরণে সম্মত হয়েছিলাম।’

সু চি সরকারের এই মন্ত্রী দাবি করেন, ‘কেউ’ রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফিরতে বাধা দিচ্ছে। তবে তিনি ওই ‘কেউ’র ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত