আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মেলানিয়াকে বহনকারী বিমানে ধোঁয়া, জরুরি অবতরণ

মেলানিয়াকে বহনকারী বিমানে ধোঁয়া, জরুরি অবতরণ

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিমান থেকে নেমে আসছেন। ছবি: এএফপিমার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিমান থেকে নেমে আসছেন। ছবি: এএফপিমার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী একটি বিমান উড়ার ১০ মিনিট পরেই আবার অবতরণ করেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেবিনে ধোঁয়া দেখা যাওয়ায় পর উড়োজাহাজটি বিমানঘাঁটিতে ফিরে আসতে বাধ্য হয়।

সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ম্যারিল্যান্ডের জয়েন্ট অ্যান্ড্রুস বিমানঘাঁটি থেকে মেলানিয়া ট্রাম্প নিয়ে উড়ে যায় একটি বিমান। উড্ডয়নের ১০ মিনিট পর কেবিনে ধোয়া দেখা যাওয়ায় আবার অবতরণ করে। বিমানঘাঁটিতে বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটিতে থাকা গোয়েন্দা ও নিরাপত্তাকর্মীরা বিমানের দিকে ছুটে যান। তারা ঢুকে দেখতে পান ভেতরে ধোঁয়া। বিমানে থাকা সাংবাদিকেরা জানান, পোড়ার মতো গন্ধ, তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বিমান অবতরণের পর অ্যান্ড্রুস বিমানঘাঁটিতে মেলানিয়াকে নামতে দেখা যায়। এ সময় তাকে স্বাচ্ছন্দ্যই দেখা গেছে।
এদিকে নতুন আরেকটি বিমান প্রস্তুত করা হলে মেলানিয়া ট্রাম্প আবারও যাত্রা করবেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র স্টেফানি গ্রিসাম সাংবাদিকদের বলেন, বিমানে ছোট যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তবে সবকিছুই ভালো আছে এবং সবাই নিরাপদে আছেন।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া অ্যান্ড্রুস থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিলেন। সেখানকার থমাস জেফারসন বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিভিন্ন রোগীদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা ছিল। এরপরে সেখানে একটি কনফারেন্সে তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত