আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানে শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে ছয় বছর বয়সী শিশু জয়নাব আমিনকে ধর্ষণের পর হত্যাকারী ইমরান আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ভোরে কোট লাখপাত কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, ম্যাজিস্ট্রেট ও জয়নাবের বাবা মুহাম্মদ আমিন মৃত্যুদণ্ড কার্যকরের সময় উপস্থিত ছিলেন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে গত জানুয়ারিতে একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হয়  জয়নাবের লাশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়ে গোটা পাঞ্জাব। এমনকি বিক্ষোভে জনতার ওপর পুলিশ গুলি চালালে দুজন নিহতও হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়নাব হত্যার ঘটনা ব্যাপক সাড়া ফেলে। ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর জয়নাব’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন  চলচ্চিত্র ও ক্রিকেট তারকারা। শেষ পর্যন্ত পুলিশ এ ঘটনায় একমাত্র আসামি ইমরান আলিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের নিম্ম আদালত ইমরানকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

মৃত্যুদণ্ড কার্যকরের পর জয়নাবের বাবা মুহাম্মদ আমিন সাংবাদিকদের বলেছেন, ‘আজ জয়নাব বেঁচে থাকলে তার বয়স সাত বছর দুই মাস হতো। তার মা শোকে মুহ্যমান হয়ে পড়েছে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত