আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনেও পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনেও পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এবার একাদশ সংসদ নির্বাচনেও পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। তবে তারা নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশ জানতে নভেম্বরের শেষে দুজন বিশেষজ্ঞ পাঠাবে।

জানা যায়, নির্বাচন কমিশন (ইসি) একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২০১৭ সালের ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন ইইউসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ দেশগুলোকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়। ওই চিঠিতে ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

এ বিষয়ে ইইউ সেপ্টেম্বরের ২৭ তারিখে বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি (নোট ভার্বাল) দিয়ে জানিয়ে দেয়। এতে ইইউকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণের জন্য ইসিকে ধন্যবাদও দেয়া হয়।

পর্যবেক্ষক না পাঠালেও বৃহস্পতিবার ইসির সঙ্গে বৈঠক শেষে ইইউর রাষ্ট্রদূত রেনজি টেরেংকে সাংবাদিকদের বলেন,  তারা দুই সদস্যের ইলেকশন এক্সপার্ট মিশন পাঠাবে। তারা বাংলাদেশের রাজনৈতিক দল, প্রার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে। তারা নির্বাচন পদ্ধতি নিয়ে প্রকাশ্যে কোনো মতামত দেবে না।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন গুরুত্বের সঙ্গে দেখছে বলেও চিঠিতে উল্লেখ করে বাংলাদেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে উৎসাহিত করে।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতকালে নির্বাচন পর্যবেক্ষণে তাদের অবস্থানের কথা তুলে ধরেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সাক্ষাতকালে ইইউর পক্ষ থেকে ওই চিঠিও ইসিকে সরবরাহ করা হয় বলেও জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে কমিশনার রকিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসবে কিনা সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে যেই আসুন নীতিমালা মেনেই আসতে হবে।

ইইউর ৭ সদস্যের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, তারা আমাদের কাছে পর্যবেক্ষক সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদের বলেছি, আমাদের ১১৯টি স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপ রয়েছে। এছাড়া বাইরের দেশ থেকে পর্যবেক্ষকরা আসতে চাইলে, তাদের স্বাগত জানানো হবে। তাদের জন্য একটি নীতিমালা আছে। সে অনুযায়ী তারা সবকিছু করতে পারবে।

ইসি সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠায়নি। তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক পর্যবেক্ষক পাঠিয়েছিল ইইউ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত